২৫ এপ্রিল ২০২৫
অনলাইন সংস্করণ

আকাশসীমা বন্ধ করেছে পাকিস্তান, যে পরিস্থিতিতে পড়ছে ভারত

অনলাইন ডেস্ক : কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলার পর তলানিতে ভারত-পাকিস্তান সম্পর্ক। ইতোমধ্যেই কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করার জন্য একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। তারা ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ইসলামাবাদ আকস্মিকভাবে তাদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে ভারতের বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর আন্তর্জাতিক ফ্লাইটগুলোর সময়সূচি ও রুটে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমান সংস্থা দুটি জানিয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের গন্তব্যের ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হতে পারে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ফ্লাইটের নির্ধারিত সময় ও রুট ভালোভাবে জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে ৩৫ দিন ধরে অচল সরকার, বিমানবন্দরে তীব্র বিশৃঙ্খলা

বিশ্লেষকদের মতে, আকাশে দীর্ঘ পথে উড়ান পরিচালনার কারণে বিমান সংস্থাগুলো টিকিটের দাম বাড়াতে পারে। বিশেষত আন্তর্জাতিক রুটে এই ভাড়া বৃদ্ধির সম্ভাবনা অনেক।

পেহেলগামের ঘটনার পর দিল্লি ইসলামাবাদকে কড়া ভাষায় বার্তা দিয়েছে। পাকিস্তান নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে এবং পানি চুক্তি বাতিলের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও কঠোর অবস্থান নিয়েছে। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে যে, পানি চুক্তি বাতিলকে তারা যুদ্ধের সমতুল্য হিসেবে বিবেচনা করবে।

কাশ্মিরে হামলার কারণে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার দেশে ফেরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেরার পথে মোদিকে বহনকারী উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যায়। যা নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে আগাম সতর্কতার ইঙ্গিত দেয়।

গত মঙ্গলবার ভারত–নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে ভারত।

আরও পড়ুনঃ   মিয়ানমারে আঞ্চলিক সামরিক কমান্ডের দখল নিলো বিদ্রোহীরা

ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, তাদের কাছে এমন তথ্যপ্রমাণ রয়েছে, যা হামলায় পাকিস্তানের জড়িত থাকার দিকেই নির্দেশ করে। যদিও ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন হামলার দায় স্বীকার করেছে, তবে এই সংগঠনটি পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা হিসেবে মনে করা হচ্ছে। ইতোমধ্যে হামলাকারীদের স্কেচ প্রকাশ করা হয়েছে এবং তাদের ধরতে জোরদার অভিযান চলছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কাতার, জাপান, রাশিয়া ও চীনের মতো আন্তর্জাতিক মহল এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ভারতের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

এই পরিস্থিতিতে বিমানযাত্রীদের তাদের ফ্লাইটের সর্বশেষ তথ্য নিয়মিতভাবে জানার এবং সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST