১৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হোয়াইট হাউসে নৈশভোজে রোনালদোর প্রশংসা করে যা বললেন ট্রাম্প

অনলাইন ডেস্ক : হোয়াইট হাউসে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্মানে আয়োজিত জমকালো নৈশভোজে উপস্থিত ছিলেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তাকে নিয়ে বিশেষ প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নৈশভোজের শুরুতে দেওয়া বক্তৃতায় ট্রাম্প জানান, তার ছোট ছেলে ব্যারন রোনালদোর বড় ভক্ত। রোনালদোর সঙ্গে দেখা হওয়ায় ব্যারন এখন বাবাকে আরও ‘সম্মান’ করছে বলেও রসিকতা করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডিনারে রোনালদোর সঙ্গে ছিলেন তার বাগদত্তা জর্জিনা রদ্রিগেজ। অনুষ্ঠানের একপর্যায়ে টেসলা ও এক্স–এর কর্তা ইলন মাস্কের সঙ্গে সেলফিও তুলেছেন তারা। প্রযুক্তি, ব্যবসা ও ক্রীড়াজগতের বহু তারকার উপস্থিতিতে হোয়াইট হাউসের সেই রাতটা হয়ে ওঠে দৃষ্টি–নন্দন।

আরও পড়ুনঃ   আপনাকে দেখে জুনিয়র অফিসাররা শিখুক, সারওয়ার আলমকে নিয়ে আইন উপদেষ্টা

নৈশভোজে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, বিশ্বের অনেক ধনী ব্যবসায়ী ও টেক জগতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। যুক্তরাষ্ট্র–সৌদি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে হোয়াইট হাউস এ আয়োজন করেছে বলে জানানো হয়। ২০১৬ সালের পর এটাই রোনালদোর প্রথম প্রকাশ্য সফর যুক্তরাষ্ট্রের মাটিতে।

সৌদি প্রো লিগের দল আল–নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদোকে দেশটির কূটনৈতিক ও ক্রীড়া–বিনিয়োগের ‘দূত’ হিসেবে দেখা হয়। তাই সৌদি প্রতিনিধিদলের অংশ হিসেবেই তার আমন্ত্রণ। নৈশভোজে দেওয়া বক্তৃতায় রোনালদোকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ‘আপনারা জানেন, আমার ছেলে রোনালদোর ভক্ত। ওর সঙ্গে দেখা হওয়ায় মনে হচ্ছে ব্যারন এখন আমাকে একটু বেশি সম্মান করে! আপনাদের এখানে পেয়ে সত্যিই সম্মানিত বোধ করছি।’

আরও পড়ুনঃ   জুলাই যোদ্ধারা মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হলে মিডিয়ার গুণগত পরিবর্তন আসবে : তথ্য উপদেষ্টা

সম্প্রতি রোনালদো ট্রাম্পকে নিজের স্বাক্ষরসহ একটি জার্সি পাঠিয়েছিলেন, তাতে লেখা ছিল, “শান্তির পথে খেলছি।” ভবিষ্যতে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলাপের ইচ্ছাও প্রকাশ করেছেন পর্তুগিজ তারকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST