৩ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

স্থলবন্দরে কোন চাঁদাবাজি রাখব না: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ডিজি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, সোনামসজিদ স্থলবন্দরে কোন ধরনের চাঁদাবাজি রাখা যাবে না। বর্তমানের পরিবর্তিত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক। আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় এসব চাঁদাবাজি হয়েছে। কিন্তু এখন যেহেতু তা নেয়, তাই তা বন্ধ হবে। এনিয়ে আগামী ৫ দিনের মধ্যে চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন।

রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জে আমদানি-রপ্তানিকারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   পানিতে ডুবে দাদি ও এক নাতির মৃত্যু, অপর নাতি নিখোঁজ

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আরও বলেন, বন্দর সম্পর্কিত কিছু ভোগ্যপন্যের যে আমদানি সমস্যা এর সাথে ভোক্তাদের ভোগান্তি, মূল্যবৃদ্ধিতে সমস্যা এসব বিষয়গুলো সরেজমিনে জানতে গতকাল সোনামসজিদ স্থলবন্দরে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখেছি, কিছু পন্য আমদানির পরে নষ্ট হয়। আজকে বন্দর ও বিপনন সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে কিছু সমস্যার কথা জানতে পেরেছি। এরমধ্যে কিছু সমস্যা সরকারকে অবহিত করা দরকার, তা জেনেছি। পাশাপাশি কিছু সমস্যা যা স্থানীয়ভাবে সমাধান সমাধান করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ   জুয়ার নেশায় নিঃস্ব শিক্ষার্থী, চুরি দেখে ফেলায় গৃহকর্মীকে খুন

তিনি আরও বলেন, বর্তমানে ভোগ্যপন্যের বাজারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম, মজুতদারি, অতিমুনাফা সেগুলো চিহ্নিত করা হচ্ছে৷ এর অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ভোগ্যপন্যে যাতে কোন ধরনের অনিয়ম না থাকে। এবিষয়ে আমাদের অবস্থান থাকবে কঠোর।
সট- মোহাম্মদ আলীম আখতার খান, মহাপরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

১

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

২

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

৩

জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠান নিয়ে বিরোধী দল ধোঁকাবাজি করেছে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

৪

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের দাফন সম্পন্ন

৫

নাটোরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

৬

বাগমারায় দুই বছরের অচল অ্যাম্বুলেন্স সচল করে হস্তান্তর করলেন বিএনপি নেতা কামাল হোসেন

৭

এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

৯

দুর্নীতিমুক্ত সমাজ গড়তে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

১০

দুই যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগে আরএনবি সিপাহী বরখাস্ত

১১

রামেকে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে প্রাণ গেল কলেজছাত্রের

১২

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৩

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি শিক্ষার্থীর মৃত্যু

১৪

বগুড়াকে দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করছে সরকার: শিক্ষা মন্ত্রী

১৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার

১৭

জীবন সাজাতে ও জীবন বাঁচাতে বৃক্ষের বিকল্প নেই: আসাদুল হাবিব দুলু

১৮

নকশিকাঁথায় ১৯২ নারীর ভাগ্যবদল, সুমির সেই আয়ে জ্বলছে ১২৭ শিশুর শিক্ষার আলো

১৯

প্রধানমন্ত্রীর ছবি নিয়ে ‘স্নাইপার’ মন্তব্য, বাবা-ছেলে ডিবি হেফাজতে

২০

Design & Developed by: BD IT HOST