১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সিসা বারের সিঁড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

অনলাইন ডেস্ক : ঢাকার বনানীর একটি সিসা বার থেকে বের হওয়ার মুহূর্তেই ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোররাতে বনানী ১১ নম্বর রোডের একটি ভবনের সিঁড়িতে ঘটে এ নৃশংস ঘটনা। নিহতের নাম রাহাত হোসেন রাব্বি (৩০)। তিনি মহাখালীর হাজারীবাড়ী এলাকার বাসিন্দা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারওয়ার জানান, বনানী ১১ নম্বর রোডের ১০০ নম্বর ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সিসা বারের সিঁড়িতেই হামলার শিকার হন রাব্বি। ভোর সাড়ে ৪টার দিকে, তিনি যখন নিচে নামছিলেন, ঠিক সেই সময় মুন্না নামে একজনের নেতৃত্বে ৬-৭ জন যুবক তাকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায়।

আরও পড়ুনঃ   আরইউজের সমাবেশ: গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালাকানুন বাতিলের দাবি

হামলাকারীরা রাব্বির ডান হাতের কনুই ও বাঁ পায়ের উরুতে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত থাকা তার দুই বন্ধু এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নিপতি মো. দেলোয়ার হোসেন জানান, রাব্বি পরিবারসহ মহাখালীতে নিজ বাড়িতে থাকতেন। ঘটনার আগের রাতে বনানীর একটি রেস্টুরেন্টে বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সেখান থেকেই বের হওয়ার সময় এই হামলার শিকার হন তিনি। কারা, কী কারণে এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তারা কিছু জানেন না বলেও জানান দেলোয়ার।

আরও পড়ুনঃ   মহাস্থানগড় পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

ঘটনাস্থলের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী বনানী থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, “নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে রাব্বিকে হত্যা করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”

পুলিশ জানিয়েছে, সিসা বারের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST