৩ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাবেক এমপি রোজী ২ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডা এলাকায় মো. সিরাজুল ব্যাপারী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি ও নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজীকে দিনের ২ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) আসামিকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ও বাড্ডা থানার উপ-পরিদর্শক নাজমুল হুদা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী নারী হিসেবে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নেই দাবি করে রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তাকে স্বৈরাচারের দোসর হিসেবে রোজী আখ্যায়িত করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুর রহমান তার ২ দিনের রিমান্ড আদেশ দেন।

আরও পড়ুনঃ   পাখি শিকারী ব্লগারদের শাস্তি ও পুকুর ভরাট বন্ধ, সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে ইয়্যাসের স্মারকলিপি প্রদান

বুধবার মধ্য রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে রোজীকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনকে আসামি করে বাড্ডা থানায় মামলা করেন নিহতের খালাতো ভাই হাসিবুল হাসান লাবলু।

মামলার অন্য আসামিরা হলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুর রহমান।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ সম্প্রচারে সরকারের ব্যয় প্রায় শূন্যে নেমেছে : তথ্যমন্ত্রী

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল ব্যাপারী অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলি সিরাজুলের শরীরে লাগলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST