৫ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার

অনলাইন ডেস্ক : ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই অবসরে গিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মা। তবে যাওয়ার আগে নিজেদের নামের পাশে টি-টোয়েন্টি ফরম্যাটের এক বিশ্ব রেকর্ডও গড়েছিলেন বাংলাদেশ ও ভারতের দুই কিংবদন্তি। ২০০৭ সাল থেকে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই দুজন।

সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৯ আসরে খেলেছিলেন সাকিব ও রোহিত। সেই বিশ্বরেকর্ডের কয়েক মাস পরেই অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছেন আরও ৬ জন। অবশ্য এই ৬ জন নারী ক্রিকেটার। ২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা চলছে সংযুক্ত আরব আমিরাতে।

আরও পড়ুনঃ   বাগমারায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ইউএনও, আর্থিক সহযোগিতার আশ্বাস

সেখানেই মোট ৬ নারী ক্রিকেটারের ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছেন। এরইমাঝে নিজেদের নবম বিশ্বকাপের একটি করে ম্যাচ খেলে ফেলেছেন ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর।

এই তালিকায় আরও আছেন অস্ট্রেলিয়ার অ্যালিস পেরি। পেরি অবশ্য এই প্রতিবেদন লেখার সময়ে ২০২৪ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। ৯ বিশ্বকাপ খেলা তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে সফল। নারীদের টি-টোয়েন্টিতে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। পেরি সেই সুবাদে হয়েছেন নারীদের টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে সফল তারকা।

আরও পড়ুনঃ   ডোনাল্ড ট্রাম্পকে শুভকামনা জানিয়েছেন ড. ইউনূস

বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা আছে কেবল ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলরের। ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ানরা। সেই আসরে অধিনায়কও ছিলেন টেইলর। এবারের দলেও নিজের প্রথম ম্যাচে খেলেছেন ৪৪ রানের ইনিংস। যদিও দলকে জেতাতে পারেননি তিনি।

ভারতের অধিনায়ক হারমানপ্রীত চারবার সেমিফাইনাল খেলেছেন। একবার গিয়েছেন ফাইনাল পর্যন্ত। নিউজিল্যান্ডের সুজি বেটস আর সোফি ডিভান দুইবার রানারআপ এবং দুইবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST