৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

‘সস্তা’ ড্রোন দিয়ে রাশিয়ার দুই সেতু উড়িয়ে দিলো ইউক্রেন

অনলাইন ডেস্ক : রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলের দু’টি গুরুত্বপূর্ণ সেতু ড্রোন হামলার মাধ্যমে উড়িয়ে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। হামলায় যে দু’টি ড্রোন ব্যবহার করা হয়েছে, বর্তমান বাজারের নিরিখে সেগুলো বেশ সস্তা ধরনের যুদ্ধাস্ত্র।

গতকাল শুক্রবার রাশিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরোদ প্রদেশে ইউক্রেনের সেনাবাহিনীর ৫৮তম সেপারেট মটোরাইজড ইনফ্যান্ট্রি ঘটিয়েছে এই হামলা। ব্রিগেডের একজন সেনা কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, “আমরা গোয়েন্দাসূত্রে খবর পেয়েছিলাম যে বেলগোরোদের সীমান্তবর্তী সেতুর নিচে মাইন পেতেছে রুশ বাহিনী। ব্যাপারটি যাচাই করার জন্য প্রথমে একটি সাধারণ পর্যবেক্ষণ ড্রোন পাঠাই, কিন্তু ওই ড্রোন মাইনের অস্তিত্ব নিশ্চিত করতে পারেনি। পরে আমরা একটি ফার্স্ট-পারসন-ভিও ড্রোন পাঠাই। ওই ড্রোনই সেতুতে পেতে রাখা মাইনের ব্যাপারটি আমাদের নিশ্চিত করেছে।”

“এরপর আমরা আরেকটি সেতুতে বিশেষ ড্রোন পাঠাই এবং সেখানেও ড্রোন পেতে রাখার ব্যাপারে ব্যাপারে নিশ্চিত হই। রুশবাহিনী এমনভাবে সেতুর পিলারের নিচে মাইন পেতেছিল যে মানুষ তো দূর এমনকি সাধারণ কোনো পর্যবেক্ষন ড্রোনের পক্ষেও সেই মাইনের অস্তিত্ব বোঝা অনেক কঠিন।”

আরও পড়ুনঃ   মালয়েশিয়ায় কারখানায় আগুনে পুড়ে ২ প্রবাসী বাংলাদেশির করুণ মৃত্যু

ধ্বংস হওয়া সেতুগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল রাশিয়ার কাছে। বেলগোরোদ সীমান্তে অবস্থান নেওয়া রুশ সেনাদের কাছে খাদ্য ও রসদ পৌঁছানোর গুরুত্বপূর্ণ রুট ছিল এটি। তবে সম্প্রতি বেলগোরোদ সীমান্তে রুশ ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার পর সেতু দু’টির পিলারের নিচে মাইন ও শক্তিশালী বিস্ফোরক পাতে রুশ বাহিনী।

“রুশ বাহিনীর পরিকল্পনা ছিল, সীমান্ত পেরিয়ে যদি আমরা রাশিয়ার মূল ভূখণ্ডে প্রবেশ করি, তাহলে সেতু পেরোনোর সময়েই নিচে পেতে রাখা মাইন বিস্ফোরিত হবে। যে দু’টি ড্রোন আমরা পাঠিয়েছিলাম, সেগুলো সেই মাইনে আঘাত হেনেছে, এর ফলেই ঘটেছে বিস্ফোরণ।”

আরও পড়ুনঃ   মার্কিন ব্র্যান্ড এখন টয়লেটে চলে গেছে : যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা উপদেষ্টা

সিএনএনকে ইউক্রেনের ওই কর্মকর্তা আরও জানান, হামলায় ব্যহহৃত ড্রোন দু’টি দামী কোনো যুদ্ধাস্ত্র ছিল না। ড্রোনগুলোর বাজার মূল্য ৬০০ থেকে ৭২৫ ডলারের মধ্যে। তবে ড্রোনগুলো আমদানি করা, না কি ইউক্রেনীয় সেনাবাহিনীর নিজেদের তৈরি— তা স্পষ্ট করেননি তিনি।

কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর ধরে টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী; শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।

এই প্রথম কমদামী যুদ্ধাস্ত্র দিয়ে রাশিয়ার দু’টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করল ইউক্রেনীয় বাহিনী।

সূত্র : সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST