১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান।

স্টাফ রিপোর্টার : রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, শিক্ষা সপ্তাহ নিজের সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম। এটির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য একটি ফলপ্রসূ আয়োজন।

আজ (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের কার্যালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

জেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে আগত প্রতিযোগীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে, তাই যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রতিভা বিকাশে ধৈর্য ধরতে হবে। অভিভাবক এবং শিক্ষকবৃন্দ তাদেরকে সাহস দেবেন কেননা প্রতিযোগীরা মেধা বিকাশের জন্য একটা সুযোগ পেয়েছে।

আরও পড়ুনঃ   মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী নতুন প্রজন্মের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। আবদ্ধ ঘরে না থেকে তা অন্বেষণের চেষ্টা করতে হবে। আমরা চাই সবার প্রতিভা অন্বেষণ করে তাদেরকে পুরস্কৃত করতে।
আয়োজিত প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষকগণ ও প্রতিযোগীরা এসেছেন। এখানে বিচারকদের স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিচার-বিশ্লেষণের মাধ্যমেই প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ী প্রার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এ সময় তিনি জেলা পর্যায়ে জয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানান।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানে রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান, উপপরিচালক মোহা. আবদুর রশিদ, সহকারী পরিচালক মোহা. সাদিকুল ইসলাম এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এছাড়াও বিভাগের আট জেলার বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী প্রতিযোগী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST