৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

শিক্ষা সংস্কার ও কোচিং বাণিজ্য বন্ধসহ ১২ দাবি অভিভাবক ফোরামের

অনলাইন ডেস্ক : শিক্ষা সংস্কার, কোচিং বাণিজ্য বন্ধ এবং শিক্ষাখাতে বিরাজমান নানা অনিয়ম দূর করতে ১২ দফা দাবি জানিয়েছে অভিভাবক ফোরাম।

শনিবার (৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে অভিভাবকরা এসব দাবি জানান।

অভিভাবকরা বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি। একই সঙ্গে কোচিং বাণিজ্য বন্ধে দ্রুত আইন প্রণয়ন এবং ঢাকা মহানগরীতে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তারা৷

এ সময় বক্তারা শিক্ষা সংস্কার কমিশন গঠন, আইন করে কোচিং বাণিজ্য নিষিদ্ধ, রাজধানী ঢাকায় টিউশন ফি নীতিমালা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে শিশু সুরক্ষা বিষয়ক গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত

একইসঙ্গে আইডিয়াল, ভিকারুন্নেছা, মনিপুর হাইস্কুলে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলকে অধ্যক্ষ পদে প্রেষণে নিযুক্ত করার প্রতিবাদও জানান তারা।

এছাড়া দুদক কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতির তদন্ত করা, অবৈধ খাত সৃষ্টি করে শিক্ষকদের সব অবৈধ ভাতা বন্ধ করা, রাজনৈতিক ব্যক্তি ব্যতীত শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ দিয়ে পরিচালনা পর্ষদ গঠন করা, ছাত্রীদের যৌন নির্যাতনকারী শিক্ষকদের চাকরিচ্যুত করা, সনদ বাণিজ্যের সঙ্গে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ ১২ দাবি বাস্তবায়ন করার দাবিও জানান তারা।

আরও পড়ুনঃ   সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

এতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ডা. মোস্তাক হোসেন।

আরও বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, আইডিয়াল স্কুল অভিভাবক ফোরামের সভাপতি মো. আহসানউল্ল্যা মানিক, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন, সহ দসভাপতি ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দিন আহমেদ, ভিকারুন্নেছা নুন স্কুলের অভিভাবক নেতা এনামুল ইসলাম রুবেলসহ অন্যান্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST