৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাহরুখের দুই ছেলেকে নিয়ে ক্ষুব্ধ অভিনেত্রী

অনলাইন ডেস্ক : আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসছে ব্যারি জেনকিন্সের অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার মুভি ‘মুফাসা: দ্য লায়ন কিং’। ছবিটির হিন্দি ডাবিং সংস্করণে কণ্ঠ দিয়েছেন বলিউড কিং শাহরুখ খানের দুই ছেলে আরিয়ান খান ও আব্রাম খান। কিন্তু সেই ছবির একটি পোস্টারে শাহরুখের ছেলেদেরকে বেশি উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন মারাঠি অভিনেত্রী যোগিতা চবন।

সম্প্রতি যোগিতা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘মুফাসা: দ্য লায়ন কিং’-এর হিন্দি সংস্করণের পোস্টার শেয়ার করেন। মারাঠি ভাষায় তিনি ক্ষুব্ধ হয়ে লেখেন, ‘শাহরুখ খান আমি বুঝতে পারছি, কিন্তু আরিয়ান খান ও আব্রাম খানের নাম বোল্ড কেন? মকরন্দ দেশপাণ্ডে, সঞ্জয় মিশ্র, শ্রেয়স তালপাড়ের নাম মাঝারি অক্ষরে লেখা কতটা ভুল? অবশ্যই ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাদের সবার অবদান আরিয়ান খান ও আব্রাম খানের চেয়ে বেশি।’

আরও পড়ুনঃ   ‘দিদি নম্বর ওয়ানের’ মঞ্চ মাতাবেন রুক্মিণী

যোগিতার এই আপত্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। একজনের যুক্তি ছিল, যেহেতু আরিয়ান চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্র মুফাসার ছেলে সিম্বাকে কণ্ঠ দিয়েছেন এবং আব্রাম শিরোনামের চরিত্রের ছোট সংস্করণে কণ্ঠ দিয়েছেন, তাই তাদের নামগুলি অন্যের চেয়ে প্রাধান্য পেয়েছে।

আরও পড়ুনঃ   আইনজীবী হয়েও কেন জুয়ার প্রচারণায়, এড়িয়ে গেলেন পিয়া

আরেক নেটিজেন লেখেন, ‘তাও ভালো, আপনি বলেননি এটা শাহরুখ খানের দোষ! মানুষ কত কি না করে জনপ্রিয়তা পেতে!’

উল্লেখ্য, শাহরুখ খান মুফাসার আইকনিক চরিত্রে কণ্ঠ দিয়েছেন। আরিয়ান প্রাপ্তবয়স্ক সিম্বার চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন। আর আব্রামের কণ্ঠ শোনা যাবে ছোট সিম্বার চরিত্রে।

মুফাসা ডিজনির ২০১৯ সালের হিট অ্যানিমেটেড অ্যাডভেঞ্চার সিনেমা দ্য লায়ন কিং-এর সিক্যুয়েল। আগামী ২০ ডিসেম্বর ইংরেজি, হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে সিক্যুয়েলটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

২

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

৩

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

৪

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

৫

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

৬

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

৭

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৮

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৯

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

১০

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

১১

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

১২

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

১৩

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১৫

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১৬

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১৭

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৮

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

২০

Design & Developed by: BD IT HOST