১১ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

শাহজালালে যাত্রীর পেট থেকে বের হলো ৩০৮০ পিস ইয়াবা

অনলাইন ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. জুয়েল মিয়া (৩৩) নামের এক বিমানযাত্রীর পেট থেকে ৩ হাজার ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (১২ নভেম্বর) বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব হাসান ভূঁইয়া বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব পাশ থেকে শুক্রবার (৮ নভেম্বর) বেলা পৌনে ১১টায় জুয়েল মিয়া নামের এক যুবককে আটক করা হয়। এ সময় ওই যুবক পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জুয়েল জানায় সে তার পেটে ইয়াবা বহন করছে। কক্সবাজার থেকে বাংলাদেশ বিমানের বিজি-৪৪০ ফ্লাইটে ঢাকায় আসার পূর্বে ইয়াবাগুলো কয়েক ভাগে স্কচটেপে মুড়িয়ে সেবন করে জুয়েল।’ সহকারী পুলিশ সুপার রাকিব বলেন, ‘পরে তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করানো হলে পেটের ভেতর অস্বাভাবিক বস্তু দেখা যায়। এরপর জুয়েলকে প্রাকৃতিক কাজ করানো হলে তার পেট থেকে ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোঁটলা পাওয়া যায়। উদ্ধারকৃত ৭১টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো পোঁটলা খুলে গণনা করে ৩ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’ তিনি বলেন, ‘পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক ও ভারী বস্তু বহনের কারণে অভিযুক্ত আসামি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ ওয়ার্ডের মেডিসিন ইউনিট-১-এর বি-৬৪ নম্বর বেডে ভর্তি আছেন। তাঁর অবস্থা স্বাভাবিক রয়েছে।’ জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ কর্মকর্তা রাকিব বলেন, ‘জুয়েল দীর্ঘদিন ধরেই ঢাকা শহরের অজ্ঞাতনামা মাদক কারবারি ও মাদকসেবীদের কাছে অবৈধ পন্থায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছে বলে জানা গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST