১৪ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজশাহীতে পুলিশের শ্রদ্ধাঞ্জলি

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীতে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে জেলা পুলিশ।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজশাহীতে গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করেছে জেলা পুলিশ। রোববার সকাল ১০টায় নগরীর শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান।

আরও পড়ুনঃ   শীর্ষে থেকে বড়দিনে আর্সেনাল, দুর্ভাগ্যের শিকে কি ছিঁড়বে?

এ সময় তাঁর সঙ্গে রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়।

পরবর্তীতে পুলিশ সুপার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। আলোচনা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ   গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনকল্যাণে অঙ্গীকারবদ্ধ নতুন বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST