২০ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

লিভ-ইন থাকাকালীন বিবাহ বহির্ভূত সম্পর্ক, লারা দত্তের রঙিন জীবন

অনলাইন ডেস্ক : উত্তরপ্রদেশের গাজিয়াবাদের মেয়ে লারা দত্ত। ২০০০ সালের শুরুতেই মিস ইউনিভার্স খেতাব জিতে হৈ চৈ ফেলে দিয়েছিলেন যিনি। নিজের মুকুটে এই পালক যুক্ত হওয়ার পরে আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। কাজ করেছেন শাহরুখ, সালমান খানের মতো বড় বড় তারকাদের সঙ্গে।

২০০৩ সালে ‘আন্দাজ’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় লারার। বলিউডের পাশাপাশি একাধিক আঞ্চলিক সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি খেলাধুলাতেও দক্ষ ছিলেন লারা। জাতীয় স্তরে বাস্কেট বলে অংশগ্রহণ করেছিলেন অভিনেত্রী।

এইসবই তো গেল লারার প্রফেশনাল ক্যারিয়ারের গল্প। ব্যক্তিজীবনেও নানা কারণে আলোচিত ছিলেন এই অভিনেত্রী। ক্যারিয়ার শুরুতেই সম্পর্কের কারণে একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন লারা।

আরও পড়ুনঃ   চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি

দীর্ঘ ৯ বছর ভূটানিজ মডেল কেলি দোরজির সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন অভিনেত্রী। বলিউডে ক্যারিয়ার শুরুর সময় থেকেই লিভ-ইনে ছিলেন লারা। আর সেই লিভ-ইন সম্পর্ক থাকাকালীনই অপর একটি সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি।

যেটা তার প্রেমিক জেনে ফেলার পরই বিচ্ছেদ ঘটে দুজনের মাঝে। এরপর ২০০৮ সালে বলিউড অভিনেতা দিনো মোরিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান লারা। সেই প্রেমও বেশিদিন টেকেনি। ২০০৯ সালেই আলাদা হয়ে যান এই জুটি।

আরও পড়ুনঃ   এই শোক কাটিয়ে উঠতে পারছি না : মিষ্টি জান্নাত

দু’বার ব্যর্থ প্রেমের পর গলফ খেলোয়াড় টাইগার উডসের সঙ্গেও লারার নাম জড়িয়ে পরে। যে সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। এরপর টেনিস খেলোয়াড় মহেশ ভূপতির সঙ্গে সম্পর্কে জড়ান লারা৷ যিনি ছিলেন বিবাহিত।

বিবাহ বহির্ভূত সেই সম্পর্কে জড়িয়ে তার গলাতেই মালা দেন অভিনেত্রী। সে সময় এক সাক্ষাৎকারে মহেশের স্ত্রী মডেল শ্বেতা দাবি করেন, বিবাহবিচ্ছেদের আগেই লারাকে বিয়ে করেন শ্বেতা৷

যদিও সেই দাবিতে লারার বিয়েতে কোনো বাঁধা হয়নি। বরং মহেশ ভূপতির সঙ্গেই বর্তমানে সংসার করছেন এই নায়িকা। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST