৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের পদায়নপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব ও প্রকৌশল বিভাগে বিভিন্ন পদে পদায়ন পাওয়ায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীগণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় নগর ভবনে স্ব স্ব শাখায় শাখার কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

প্রধান কর নির্ধারক মোঃ মঞ্জুরুল আলমকে রাজস্ব কর্মকর্তা (খ-অঞ্চল) পদে, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারোয়ার হোসেন খোকন রাজস্ব কর্মকর্তা পদে, উপ-প্রধান কর নির্ধারক মোঃ গোলাম রব্বানী রিপনকে প্রধান কর নির্ধারক পদে পদায়ন করা হয়েছে।

এদিকে প্রকৌশল বিভাগে সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, সহকারী প্রকৌশলী মোহাম্মদ সজীবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী সানারুল ইসলাম ছবি, উপসহকারী প্রকৌশলী আমির আফজাল পদে পদায়ন করায় প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এছাড়াও অন্যান্য পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোহাম্মদ মোস্তাক হোসেন ঝন্টু, উপ-প্রধান কর নির্ধারক মোঃ লুৎফুল হায়দার স্বপন, ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মোঃ রেজাউল করিম, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (কর) রায়হানুল ইসলাম, মোঃ রেজাউল হক মিলনকে ব্যবসা পরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ   খুলনা ব্লাড ফাইটার্সের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় কর্মসূচি

ফুলের শুভেচ্ছা প্রদানকালে রাসিকের তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবীব, সহকারী প্রকৌশলী অনন্য ইসলাম নির্ঝর, উপ-প্রধান কর নির্ধারক মিজানুর রহমান বুলেট, উপ ট্যাক্সেশন কর্মকর্তা (বাজার) মোকসেদ আল হাদী রনি, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (বাণিজ্য) মোঃ মহিউদ্দিন মৃদুল, কর নির্ধারক মোঃ শহিদুল ইসলাম, কর নির্ধারক শামীম রেজা, কর নির্ধারক মাসুক আলম খান, কর নির্ধারক সাগর দাস, কর নির্ধারক শরিফুল ইসলাম, কর নির্ধারক মনিরুজ্জামান, কর নির্ধারক সুলতান আহমেদ, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান, রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাকিল, রেকর্ড কিপার মোফাজ্জল হোসেন মাকু, শফিউল আলম, নাহিদ পারভীন, মোসাঃ লাকি, হাসান তারেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST