১২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রামেবিতে ‘তথ্য অধিকার সম্পর্কিত প্রচার কর্মশালা’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: আজ বুধবার (১২ জুন, ২০২৪) রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) ‘তথ্য অধিকার সম্পর্কিত প্রচার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০টায় রামেবির অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন রামেবির কোষাধ্যক্ষ ও অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. রুস্তম আলী আহমেদ। রামেবির রেজিস্ট্রার (অ.দা.) ও তথ্য অধিকার কমিটির কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন খোন্দকার সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. আনোয়ার হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামেবির তথ্য অধিকার কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট রাসেল আলী।
রামেবির কোষাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, ‘তথ্য একসময় গোপন রাখার প্রবণতা ছিলো। কিন্তু সেসব থেকে আমরা বেরিয়ে এসেছি। জনগণ তথ্য প্রাপ্তির অধিকার রাখেন। তার মানে আবার এই নয় যে, আমরা আমাদের দপ্তরের সকল তথ্য জনগণের হাত তুলে দিব। অফিসিয়াল নিয়ম-নীতি অনুসরণ করে আমরা তথ্য দিব।’ তিনি আরও বলেন, ‘সব আইন জনগণের উপর কর্মকর্তারা প্রয়োগ করে। শুধু তথ্য অধিকার আইনটি জনগণ কর্মকর্তাদের উপর প্রয়োগ করে থাকে। আজকের এই প্রশিক্ষণের মাধ্যমে রামেবির কর্মকর্তা-কর্মচারীরা তথ্য দেবার ক্ষেত্রে সচেতন হবেন এবং রামেবি সম্পর্কে জনগণের তথ্য প্রাপ্তির অধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’
এসময় সহকারি রেজিস্ট্রার (চ.দা.) রাশেদুল ইসলাম, জনসংযোগ দপ্তরের সেকশন অফিসার জামাল উদ্দীন, পিও -কম্পিাউটার অপরেটর আব্দুস সোবহান, কবির আহমেদ, আশরাফুল ইসলাম, সিমা আক্তার, মেহেদী মাসুদ সানি, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, আশরাফুল ইসলাম, আসাদুর রহমান, সানজিদা হান্নান, এল্লিইন জাবানিয়া, নাজমুল আলম ইমনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST