১৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

রাবি মেডিকেল সেন্টারে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মেডিকেল সেন্টারের নামফলকে ‘নাপা সেন্টার’ লেখা ব্যানার ঝুলিয়ে চিকিৎসা সেবার অব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৭ জুলাই) এ প্রতিবাদ জানান তাঁরা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নাপা সেন্টার। এতে উন্নত চিকিৎসা নেই। এখানে নাপা ছাড়া কিছুই পাওয়া যায় না। বিপ্লবী প্রশাসন সংস্কারের নামে শিক্ষার্থীদের মুলা ঝুলিয়ে সময় পার করছেন। ফাঁকা বুলিতে তারা শিক্ষার্থীদের সন্তুষ্ট রাখতে চায়।

আরও পড়ুনঃ   বিক্ষোভে উত্তাল রাবি ক্যাম্পাস

এর আগে শিক্ষার্থী মৃত্যুর প্রতিবাদে দুপুর থেকে তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- মৃত শিক্ষার্থীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিয়মিত মশক নিধন কর্মসূচি বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র সংস্কার করা।পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্যক বরাবর স্মারক লিপি দেন তাঁরা।

তাঁরা বলেন, মৌমিতা গত কয়েদিন ধরে জ্বরসহ নানা সমস্যায় ভুগছিলেন। প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গেলে যথাযথ চিকিৎসা পাননি। ২৬ জুলাই অসুস্থ অবস্থায় গ্রামের বাসায় যায়। প্রচন্ড বমি করা অবস্থায় হাসপাতালে ভর্তি হলে সেখানেই মারা যান তিনি।

আরও পড়ুনঃ   বিজিবির সাবেক ডিজি মঈনুল ইসলাম বিমানবন্দরে আটক

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমরা চিকিৎসা কেন্দ্রের সেবার মান বৃদ্ধি কাজ চলমান আছে। আরও কিভাবে এ সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST