১৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : ১৬ মে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম হতে বিকাল সাড়ে ৪ টায় একজন মাদককারবারিকে ১০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: আতাবুর রহমান (৪৫)। মো: আতাবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুর আলম ও ফোর্স-সহ গত ১৬ মে দুপুর ৩:৪৫ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামস্থ অভিযুক্তের বসতবাড়ির মেইনে গেইটের সম্মুখে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিত্বে ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) মো: মাহাবুব আলম ও ফোর্স-সহ গত ১৬ মে বিকাল ৪ টায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৪:২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: আতাবুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামার ডান পকেটের মধ্য হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী বর্ণের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ১০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   মোহাম্মদপুরে মধ্যরাতে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, গ্রেপ্তার ১১

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।-খবর বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

২

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৪

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

৫

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

৬

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

৭

নেত্রকোণার নতুন সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম

৮

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে : প্রধানমন্ত্রী

৯

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১২

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

১৪

সবার জন্য নিরাপদ ও টেকসই বাসস্থান নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলা, আহত ১০

১৬

প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন

১৮

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৯

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা

২০

Design & Developed by: BD IT HOST