২৪ অক্টোবর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পিপিপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে পাইলট প্রোগ্রামেটিক পাটর্নারশীপ (পিপিপি) প্রকল্পের জেলা পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হোটেল রয়েল রাজ কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

অনুষ্ঠানে বক্তব্যে বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহীর হিটওয়েভ নিয়ে নগরীর স্লাম এরিয়ায় বসবাসরত নাগরিকদের জীবনমান উন্নয়নে জার্মান রেডক্রস ও ডেনিস রেডক্রসের সহযোগিতায় পিপিপি প্রকল্পটি নগরীর ৪,১৬,১৯,২৪,২৮ নং ওয়ার্ডে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে অংশগ্রহণ, মানবিক বিপর্যয়, স্বাস্থ্য সংকটময় মুহুর্তে দুর্যোগ পূর্বাভাস প্রদান, প্রস্তুতি গ্রহণ, প্রতিরোধ, সাড়া প্রদান এবং পুর্নবাসন কার্যক্রম বাস্তবায়ন করা হচেছ। প্রকল্পের এ কার্যক্রম বাস্তবায়ন করাই প্রকল্প কর্মকর্তাদের ধন্যবাদ জানান তিনি। রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিটি কর্পোরেশন সহ সকল সংস্থার সহযোগিতায় যে কোন দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব বলে জানান তিনি। স্কুল পর্যায়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় স্বেচ্ছাসেবী দল গঠন করে তাঁদের সদস্যদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অগ্নি সংযোগসহ যে কোন দূর্ঘটনারোধে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ওয়াসার পানির সঞ্চালনা ব্যবস্থা জিআইএস ম্যাপে অন্তর্ভূক্তির বিষয়টি বিবেচনার প্রতি গুরুত্বারোপ করা হয়। জলাবদ্ধতা রোধ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণ, ইউথ লিডারসীপ, স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি, জলাশয় সংরক্ষণ, বৃক্ষরোপণ, তীব্র তাপদাহ ঘূর্ণিঝড় প্রতিরোধ করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের মেয়াদকালে আগামীর কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

আরও পড়ুনঃ   ঈশ্বরদীতে প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক ম্যানেজিং বোর্ড মেম্বার কার্য নির্বাহী সদস্য প্রফেসর ড. চৌধুরী সারওয়ার জাহান, রাসিকের সচিব মোবারক হোসেন, সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোঃ ফারুক।
প্রকল্পের ফিল্ড অফিসার আবু মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রেডক্রিসেন্টের মির্জা শামীম আহসান, রেডক্রিসেন্টের পিপিপি প্রকল্প ডাঃ শাহনেয়াজ রশিদ সাব্বির, আবু মোঃ জুবায়ের, সাজেদুর রহমান।

আরও পড়ুনঃ   জয়পুরহাট থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করলো কাশিয়াডাঙ্গা থানা

সভায় জেলা ত্রাণ ও পুর্ণবাসন অধিদপ্তর, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, সামাজিক বন বিভাগ, জেলা প্রাণি সম্পদ, ডাসকো, ফায়ার সার্ভিস, বিদ্যালয়ে শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, টাউন প্ল্যানার বনি আহসান, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন, সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন সহ প্রকল্পের সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST