২১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের আয়োজনে দিনব্যাপী কলেজ অডিটোরিয়ামে এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ১০৫০ জনেরও বেশি চাকরিপ্রত্যাশী অংশ নেন। এরমধ্যে প্রায় ৬০০ প্রার্থীকে প্রাথমিকভাবে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রব্বানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. মো. সিরাজ উদ্দিনসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা ও প্রাণ-আরএফএল গ্রুপের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   ‘হিন্দু-মুসলমান একইসঙ্গে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেব’

মেলার অন্যতম আকর্ষণ ছিল সরাসরি ভাইভা, যা চাকরি প্রত্যাশীদের জন্য সরাসরি নিয়োগের সুযোগ তৈরি করেছে। রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের সভাপতি নাজমুল হক জানান, সরাসরি ভাইভার মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা সরাসরি নিয়োগের সুযোগ পান, যা মেলার মূল উদ্দেশ্য ছিল।

এদিকে প্রধান অতিথি অধ্যক্ষ মু. যহুর আলী বলেন, “রাজশাহী কলেজ শুধু পাঠদানে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও অগ্রণী ভূমিকা রাখছে। আজকের চাকরি মেলা তারই প্রমাণ।”

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ফ্যাক্টরি ম্যানেজার মো. মেহেদী হাসান বলেন, “প্রাণ-আরএফএল গ্রুপ তরুণ সমাজকে কর্মমুখী করতে সবসময় কাজ করছে। রাজশাহী কলেজে এমন আয়োজন আমাদের ভবিষ্যৎ সহকর্মীদের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ দিয়েছে।”

আরও পড়ুনঃ   বিজিএমইএ’র নতুন সভাপতির দায়িত্ব গ্রহণ

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. গোলাম রাব্বানী বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি পেশাজীবনের জন্য প্রস্তুত হোক। এই চাকরি মেলা সেই প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়েছে।”

চাকরি প্রত্যাশী মাস্টার্সের শিক্ষার্থী পূজা বলেন, “এই চাকরি মেলা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে, এবং বেকারত্ব দূরীকরণের কার্যকর পদক্ষেপ হিসেবে কাজ করছে। এটি আমাদের স্বপ্ন পূরণের পথ খুলে দিয়েছে।”

ক্লাব সভাপতি মো. নাজমুল হক বলেন, “আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারে। আয়োজন সফল হওয়ায় আমরা আনন্দিত।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST