৬ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায়

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় ঐতিহ্যবাহী হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তবে বৈরী আবহাওয়া থাকলে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহমখদুম (র.) দরগা মসজিদে।

এছাড়া নগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বুধবার রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহীর আরও দুটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায় আমচত্ত্বর আহলে হাদীস মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে।

এছাড়া সকাল সাড়ে ৭টায় নগরীর উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আল ফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচন্ডি নতুনপাড়া ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। নগরীর বালিয়াপুকুর জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে ৮টায়।

এছাড়া সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে নগরীর সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়া ঈদগাহ মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানীমাঠ ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা মাঠ, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেইট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ।

আরও পড়ুনঃ   তিমির হননের প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা

সকাল সোয়া ৮টায় রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাই স্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ ময়দান, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ, চৌদ্দপাই মোড় ঈদগাহ, বুধপাড়া ঈদগাহ ময়দান, খাদেমুল ইসলাম স্কুল এন্ড কলেজ এবং তালাইমারী বাজার ঈদগাহ ময়দানে একই সময়ে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

এদিকে ঈদকে সামনে রেখে রাজশাহী নগরীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে ঈদে ১৮ নির্দেশনা অনুসরনের কথা বলা হয়েছে। রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস জানায়, রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উদ্যাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ওইদিন সুবিধামতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশুকেন্দ্র, শিশুপরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোটমণি নিবাস, শিশুবিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করবে।

পরিচ্ছন্নতাকর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানীর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST