৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে জুলাইযোদ্ধা ম্যানহলে পড়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা ইয়াসির আরাফাত এর ম্যানহলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ আগস্ট ৩ টায় রাজশাহী কলেজ এর মূল ফটক এর সামনে এ প্রতিবাদ সমাবেশ এর আয়োজন করা হয়েছে। প্রতিবাদ সমাবেশ এ অংশগ্রহণ করেন রাজশাহীর পরিবেশবাদী, সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনকারী ও সচেতন শিক্ষার্থীবৃন্দ।

গবেষণাধর্মী যুব সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজশাহীর সচেতন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও জুলাই-৩৬ পরিষদের সদস্য সচিব নাদিম সিনা, রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘রাজশাহীতে পথচারীদের প্রতিনিয়ত ম্যানহলে পড়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটছে। রাজশাহী কলেজের চারপাশের ফুটপাতে অবস্থিত ম্যানহলের ঢাকনাগুলো অনেক দিন ধরেই নেই এবং প্রতিনিয়ত এগুলো চুরি হয়ে যাচ্ছে। কয়েকদিন আগে এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষকে অবগত করা হলেও তিনি এড়িয়ে গেছেন এবং শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার জন্য কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। শুধু ইয়াসির আরাফাত নয় অনেক শিক্ষার্থীই এ ঘটনার স্বীকার হয়েছেন। নগরজুড়ে পথচারীদের ম্যানহলে পড়ে আহত হওয়ার ঘটনা নিয়মিত ঘটছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার পরেও নগরবাসীর নিরাপত্তার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক কোন পদক্ষেপ চোখে পড়েনি’। ‘আরো কত শিক্ষার্থী ম্যানহলে পড়ে আহত হলে রাজশাহী কলেজ প্রশাসন এর ঘুম ভাঙবে বা আরো কত নগরবাসী আহত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাজশাহী সিটি কর্পোরেশন এর ঘুম ভাঙবে’ এই প্রশ্ন করেন প্রতিবাদে অংশগ্রহনকারীরা।

আরও পড়ুনঃ   আরএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবাদ সমাবেশ থেকে নগরবাসীর নাগরিক অধিকার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতে অতিদ্রুত ম্যানহলগুলোর ঢাকনার ব্যবস্থা করা, ফুটপাতে চলাচল নিরাপদ করা এবং নগরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জোর দাবী জানানো হয়। এবং অতিদ্রুত এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে নগরবাসীকে সাথে নিয়ে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   ট্যাকটিক্স পোস্টমর্টেম: সিঙ্গাপুর ম্যাচে কোথায় ভুল করলেন বাংলাদেশ কোচ?

উল্লেখ্য, রাজশাহী কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা ইয়াসির আরাফাত গত ৫ আগস্ট আনুমানিক রাত সাড়ে ৮ টায় রাজশাহী কলেজ হোস্টেলের সামনের ফুটপাতের ম্যানহলে পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে সঠিক চিকিৎসা না করে অবহেলা এবং তাকে মাদকাসক্ত এবং তার পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হলে তার পরিবার তাকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করান।

এখন তার জ্ঞান ফিরেছে এবং কর্তব্যরত চিকিৎসক জানেিয়ছেন তিনি গুরুতর আঘাত পেয়েছেন তবে বর্তমানে তিনি আশংকামুক্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST