২১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত কর্মশালায় বক্তব্য রাখছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ছবি : রাসিক

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এবং রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলজিইডি এর আয়োজনে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের  প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, নগর উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক সম্পৃক্ততার বিষয়টি এই প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন একটি ইতিবাচক দৃষ্টান্ত। রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়নে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি।

কর্মশালায় প্রকল্পের টিম লিডার জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, জুনিয়র সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট এমটিএস মেহমুদ, আরবান প্ল্যানার সাইফুর রহমান, সোশ্যাল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হাসিবুল হক, জুনিয়র এনভারমেন্টাল স্পেশালিস্ট মোঃ আল আমিন, সিটি কর্পোরেশন টাউন-লেভেল কোঅর্ডিনেশন কমিটির সদস্যবৃন্দ, প্রকল্পের কারিগরি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট পরামর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

কর্মশালায় বক্তারা বলেন, প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে নির্বাচিত ক্লাস্টারে অবস্থিত পৌরসভা ও সিটি কর্পোরেশনে জলবায়ু সহনশীল নগর অবকাঠামো ও পরিষেবা সুমুহের পরিবৃদ্ধি করা, নগর ব্যবস্থাপনার দক্ষতা জোরদার করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে পৌরসভা ও সিটি কপোরেশনগুলোর ক্লাষ্টার উন্নয়ন পরিকল্পনা, মূলধন বিনিয়োগ পরিকল্পনা এবং জলবায়ু সহনশীল কর্মপরিকল্পনা প্রণয়নে সক্ষমতা বৃদ্ধি করা, ক্লাস্টার ভিত্তিক উন্নয়ন প্রক্রিয়ায় সম্পদ ব্যবস্থাপনা, প্রকল্প সমন্বয় ও যৌথ উদ্যোগ গ্রহণের দিকনির্দেশনা প্রদান এবং অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় পর্যায়ে অবকাঠামো, সেবা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়নের চাহিদা চিহ্নিত করা।

আরও পড়ুনঃ   নিরাপদ খাদ্য বিষয়ে পুঠিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কর্মশালায় জানানো হয়, প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী। প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতী উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল উন্নয়ন, ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST