১৩ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর আসনে জামায়াত প্রার্থী নির্বাচিত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান নির্বাচিত।

মুক্তার হোসেন, গোদাগাড়ী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ আসনে মোট কেন্দ্র ১৬০টি। এর মধ্যে ১৬০ কেন্দ্রের ফলাফল। জামায়াত মনোনীত প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। ১ হাজার ৮৮৪ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান।

দুই উপজেলার মধ্যে মুজিবুর রহমান গোদাগাড়ী উপজেলায় পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৪৬০ ভোট। আর তানোর উপজেলায় তিনি ভোট পেয়েছেন ৬২ হাজার ৩২৪ ভোট। এছাড়াও তিনি পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ২ ভোট।
অপরদিকে, বিএনপি প্রার্থী শরীফ উদ্দীন গোদাগাড়ীতে ভোট পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৩৬ ভোট। আর তানোরে পেয়েছেন ৬৫ হাজার ৬৭৪ ভোট। এছাড়াও তিনি পোষ্টাল ভোট পেয়েছেন ৮৯২।

আরও পড়ুনঃ   নগরীতে ১০১ জনের হাতে ফিরল হারানো মোবাইল ফোন

এ ছাড়া এবি পার্টির প্রার্থী আব্দুর রহমান মুহাসেনী (ঈগল) পেয়েছেন ১ হাজার ৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আল সাআদ (মোবাইল ফোন) পেয়েছেন ৬৫০ ভোট এবং গণঅধিকার পরিষদের মীর মোহাম্মদ শাহজাহান (ট্রাক) পেয়েছেন ৩৯৬ ভোট।
পোস্টাল ভোটে ব্যবধান বৃদ্ধি নির্বাচন কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটে জামায়াত প্রার্থী পেয়েছেন ২ হাজার ২ ভোট এবং বিএনপি প্রার্থী পেয়েছেন ৮৯২ ভোট। এতে চূড়ান্ত ব্যবধানে পার্থক্য বেড়ে দাঁড়ায় ১ হাজার ৮৮৪ ভোটে।
গণভোটের ফল একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩৭ হাজার ৯৬০টি। এর মধ্যে গোদাগাড়ীতে ১ লাখ ৫১ হাজার ২০৯ এবং তানোরে ৮৬ হাজার ৭৫১ ভোট।

আরও পড়ুনঃ   তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

‘না’ ভোট পড়েছে ৭৪ হাজার ৯৪৯টি। গোদাগাড়ীতে ৪২ হাজার ৭৬৩ এবং তানোরে ৩২ হাজার ১৮৬ ভোট পড়েছে।

ফলাফল ঘোষণার পর অধ্যাপক মুজিবুর রহমান সমর্থকদের অভিনন্দন জানিয়ে বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুই প্রধান প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান খুবই কম হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা ছিল তীব্র। বিশেষ করে তানোরে বিএনপি এগিয়ে থাকলেও গোদাগাড়ীতে জামায়াত প্রার্থীর বড় ব্যবধানই শেষ পর্যন্ত ফল নির্ধারণে ভূমিকা রেখেছে। এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST