১৯ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রক্তাক্ত প্রিয়াঙ্কা, কী হয়েছে অভিনেত্রীর

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এখন ব্যস্ত। মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি হচ্ছে প্রিয়াঙ্কার এই নতুন ছবি।

এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। একেবারে অ্যাকশনে ভর্তি একটা ছবি। এমনই এক দৃশ্য শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন তিনি। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘পেশাগত প্রতিবন্ধকতা।’

ছবিতে দেখা যায়, গলায় লম্বা আঁচড়ের দাগ। অনেকটাই কেটে গেছে। আসলে একটি স্টান্ট করতে গিয়েই আঘাত লাগে তার। তবে আপাতত সুস্থ আছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   দশম শ্রেণির পরীক্ষায় ‘বজরাঙ্গি ভাইজান’-এর মুন্নির চমক

এই মুহূর্তে হলিউডের বেশ কয়েকটি ছবি নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। যার মধ্যে রয়েছে টেক্সট ফর ইউ এবং মেটরিক্স ৪। তাছাড়াও, স্বামী নিক জোনাসের সঙ্গে নতুন একটি গানের প্রোজেক্টে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।

কয়েক দিন আগে এক ফ্যাশন ম্যাগাজিনের শুটেও লন্ডনে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। কাজের দিক থেকে প্রিয়াঙ্কা যে দারুণ ব্যস্ত, তা তার রোজকার রুটিনেই স্পষ্ট।

আরও পড়ুনঃ   অভিষেকের সঙ্গে প্রতিদিনই ঝগড়া করেন ঐশ্বরিয়া

উল্লেখ্য,বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রোপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী।

রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজন হয়। সেখানেই হিন্দু ও খ্রিষ্টান মতে নিককে বিয়ে করেন তিনি। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST