১ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

যে ইনিংস দিয়ে আরেকবার ফিরলেন পন্ত

অনলাইন ডেস্ক: ম্যাচের আগে বিশাখাপট্টনমের গ্যালারিতে দেখা গেল ব্যানারটা। ঋষভ পন্তের ছবির পাশে লেখা, ‘ইউ উইল নেভার ওয়াক অ্যালোন’-লিভারপুলের বিখ্যাত ওই মন্ত্র।

কারও যদি সমর্থন প্রাপ্য হয়, সেটি তো পন্তই।
২০২২ সালের ডিসেম্বরে ভয়ংকর সেই দুর্ঘটনার পর ক্রিকেটে কেন, আগের মতো জীবনে ফিরতে পারবেন কি না, তা নিয়েই সংশয় ছিল। সে সব পেরিয়ে পন্ত ফিরলেন এবারের আইপিএল দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে। প্রথম ম্যাচে ১৩ বলে ১৮ রানের পর ২৬ বলে ২৮ রান। ঠিক আগের সে পন্তকে খুঁজে পাওয়া যায়নি তাতে।

গতকালও চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচটিতে একসময় পন্তের স্কোর ছিল ২৩ বলে ২৩ রান। পন্ত লাফ দিলেন সেখান থেকে। পরের ৮ বলে করলেন ২৮ রান। পেলেন ফিফটির দেখা। যে ম্যাচটি পরে দিল্লি জিতেছে ২০ রানে।

আরও পড়ুনঃ   পন্টিং-ল্যাঙ্গারদের দাবি উড়িয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ

এমন ম্যাচের পর পন্ত বলেছেন, ক্রিকেটে তাঁকে ফিরতেই হতো। ক্রিকেটে ফেরা নিয়েও নাকি সংশয় ছিল না তাঁর, ‘আমার মনে হয়, আত্মবিশ্বাসটা সব সময়ই ছিল-যা-ই ঘটুক না কেন জীবনে, আমাকে মাঠে ফিরতে হবে। এভাবেই ভেবেছি, এর বাইরে অন্য কিছু ভাবিনি।’

কত দিন বাইরে ছিলেন, এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে আরও বলেছেন, ‘আমি মাঠে প্রতিটি দিন উপভোগ করি। কারণ, আমার জীবন এর ওপর সঁপে দিয়েছি।’
গতকাল পন্ত উঠে এসেছিলেন ৩ নম্বরে। ১৫তম ওভারে মাতিশা পাতিরানার ৩ বলের মধ্যে মিচেল মার্শ ও ট্রিস্টান স্টাবস বোল্ড হওয়ার পর দায়িত্বটা বেড়ে যায় দিল্লি অধিনায়কের। সেটি তিনি পালন করেন দারুণভাবেই। ম্যাচের পর পন্ত বলেছেন, ‘দেখুন, ক্রিকেটার হিসেবে ফিরে এলাম বা এমন কিছু ভাবছি না। তবে প্রতিদিন শতভাগ দিতে হবে আমার। ফলে আমি যা করেছি, প্রাথমিকভাবে সময় নিয়েছি। কারণ, গত দেড়-দুই বছরে তেমন খেলিনি। নিজেকে তাই একটু সময় দিতে হতো।’নিজের ওপর বিশ্বাসও ছিল তাঁর, ‘একই সময়ে আমি বিশ্বাস রেখেছি, ম্যাচ ঘুরিয়ে দিতে পারব।’সেটি তিনি পেরেছেনও। ম্যাচের পর দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন, ‘দারুণ খেলেছো, ঋষভ পন্ত। এ ইনিংসটি আজীবন মনে রাখবে তুমি। অনেক দারুণ ইনিংস খেলেছো এবং এর চেয়ে ভালো আরও খেলবে। তবে এর গল্পটি তোমার সঙ্গে থেকে যাবে আজীবন।’
এ ইনিংস দিয়েই যে আরেকবার ক্রিকেটে ফিরলেন পন্ত!

আরও পড়ুনঃ   স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST