৪ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

ম্যাচসেরা হয়ে বোলিং ইউনিটের প্রশংসায় তাইজুল

অনলাইন ডেস্ক : তাইজুল ইসলাম আরও একবার দেখালেন তার কব্জির জোর। ওয়েস্ট ইন্ডিজের সামনে ইতিহাস গড়া রেকর্ড ছুঁড়ে দিয়েও কিংস্টনের স্যাবাইনা পার্কে একটা সময় পর্যন্ত অস্বস্তিতে ভুগতে হয়েছিল বাংলাদেশ দলকে। সেখান থেকে চাপমুক্তির কাজটা করে গিয়েছেন তাইজুল ইসলাম। আরও একটা ফাইফার এই স্পিনারের নামের পাশে। সেইসঙ্গে আরও একবার বাংলাদেশের টেস্ট জয়ের নায়ক হলেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১৫ বারের মতো ৫ উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম। পরে ম্যাচ শেষে হাজির হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যামেরার সামনে। ভিডিও বার্তায় তাইজুলের কণ্ঠে শোনা গেল আত্মতৃপ্তির ছাপ, ‘আমার বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। দলের যে চাওয়া ছিল ওটা আলহামদুলিল্লাহ আমি পূরণ করতে পেরেছি। চতুর্থ ইনিংসে যখন বোলিং করতে এসেছি, আমার ওপরে দলের একটা বড় চাওয়া ছিল। আলহামদুলিল্লাহ তা করতে সফল হয়েছি। ভালো লাগছে।’

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচনের ভোট গণনা সরাসরি দেখানো হবে : উপাচার্য

ম্যাচসেরা তাইজুল প্রশংসা করেছেন সব বোলারদের, ‘এই জয়টা এসেছে অপরিচিত কন্ডিশনে। সবাই চেষ্টা করেছে, ছেলেরা জয় পেতে নিজেদের উজাড় করে দিয়েছিল। বর্তমানে আমাদের যে পেস ও স্পিন আক্রমণ আছে , আমরা খুব ভালো খেলছি। সবাই ভালো ছন্দে আছে। আমরা যেকোনো ব্যাটিং আক্রমণের বিপক্ষে লড়তে পারি।’

দ্বিতীয় ইনিংসে বল হাতে কার্যকরী অবদানের পাশাপাশি ব্যাট হাতেও দলের ত্রাতা হয়ে ছিলেন তাইজুল। জাকের আলীর সঙ্গে ছিল তার ম্যাচ জেতানো এক জুটি। ক্রিজে লম্বা সময় থেকে ৯১ রান করা জাকেরকে সঙ্গে দিয়েছেন। পিচের অবস্থা পরিবর্তনে যা বেশ সহায়ক ছিল।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পালিত হলো বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস

এর আগে অধিনায়ক মিরাজ বলেন, ‘(প্রথম ইনিংসে) ১৬৪ রানে অলআউট হওয়ার পরও আমরা নেতিবাচক চিন্তা করিনি। খেলোয়াড়েরা খুব ভালো বোলিং করেছে। প্রথম ইনিংসে নাহিদ রানা, তাসকিন ও হাসান মাহমুদ যেমন, দ্বিতীয় ইনিংসের বিশেষজ্ঞ তাইজুল পেয়েছে ৫ উইকেট। সে দুর্দান্ত…আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে উন্নতি করব, আমরা সেটা ভাবি। কখনো কখনো আমরা ভুল করব, তবে সেখান থেকে শিখবও।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST