৯ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

মেসির ‘খোঁজ’ দিয়ে কোচ বললেন, আগের চেয়ে ভালো আছে

অনলাইন ডেস্ক : গত সপ্তাহে ইন্টার মায়ামি দুটি ম্যাচ খেলেছে অথচ একটিতেও ছিলেন না লিওনেস মেসি। হিউস্টন ডায়নামোর বিপক্ষে ম্যাচটি খেলতে তিনি নিউস্টনে দলের সঙ্গেই যাননি। চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচেও মাঠে নামেননি এই আর্জেন্টাইন। দলের পক্ষ থেকে তখন চোটের ব্যাপারেও কিছু জানানো হয়নি। অবশেষে মেসির না খেলার কারণ জানিয়েছেন কোচ মাসচেরানো।

আজ রোববার রাতে ঘরের মাঠে শার্লট এফসির বিপক্ষে খেলবে মায়ামি। এই ম্যাচের আগে দিন মেসি প্রসঙ্গে মাসচেরানো বললেন, ‘লিও (মেসি) আগের চেয়ে অনেক ভালো আছে এখন। আমরা আশাবাদী যে, যদি সবকিছু ভালোভাবে এগোয়, তাহলে তার (ম্যাচ খেলার)তালিকায় থাকার সম্ভাবনা আছে। আমরা দেখব। এখনও অনুশীলনের বাকি আছে আমাদের। অনুশীলন বাকি থাকতেই কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারি না আমি।’

আরও পড়ুনঃ   ২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

‘মেডিকেল টিম আমাকে বলেছে, তার কোনো চোটাঘাত নেই। তবে তার পেশির অবসাদজনিত ব্যাপার ছিল। কয়েকদিনের মধ্যে তিনটি ম্যাচ খেলা, আবহাওয়ার পরিবর্তন ও আরও নানা কিছু মিলিয়েই এটা হয়েছে।’-যোগ করেন তিনি।

মেসিকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না মায়ামি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চেয়ে বেশি তো কেউ চায় না যে লিও খেলুক। কারণ আমি জানি, ওকে নিয়ে আমরা আরও বেশি শক্তিশালী। নিজের পায়ে গুলি করার মতো পাগল তো আমি নই। তবে কিছু পরিস্থিতি আছে, প্রতিটি দিন ধরে পর্যালোচনা করতে হয়। শুধু লিওর ক্ষেত্রেই নয়, সব ফুটবলারের ক্ষেত্রেই আমাকে নিশ্চিত করতে হবে, তারা যেন শতভাগ ঠিক থাকলে। নইলে অযথা ঝুঁকি নেব না।’

আরও পড়ুনঃ   ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর

‘এটা পরিষ্কার যে, ক্লাবের সব স্টাফ, সব ফুটবলার, সবাইকে উপলব্ধি করতে হবে, লিও যখন থাকে না, তখন আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারণ বড় একটি শূন্যতা সেখানে আছে। এভাবেই করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। আমাকে বেছে নিতে বললে দো অবশ্যই সব ম্যাচে ওকে খেলাতাম, কারণ তাহলে আমরা অনেক বেশি শক্তিশালী। কিন্তু সব ম্যাচে ওকে পাওয়া তো সম্ভব নয়।’-যোগ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

২

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

৪

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

৫

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

৬

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

৭

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

৮

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

৯

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১০

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

১১

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

১২

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

১৩

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

১৪

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১৫

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১৬

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১৭

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

১৮

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

১৯

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST