৩ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মুশফিককে নিয়ে সুখবর দিলো বরিশাল

অনলাইন ডেস্ক : রংপুর রাইডার্সের বিপক্ষে খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। চোট পাওয়ার পর আর মাঠে দেখা যায়নি তাকে। তবে ফরচুন বরিশালের ভক্তদের জন্য সুখবর, মুশফিকের সেই চোট গুরুতর কিছু নয়। রংপুরের পরের ম্যাচে খেলতে পারবেন তিনি।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুশফিক। দুর্বার রাজশাহীর বিপক্ষে ১৫ রান করা এই ব্যাটার রংপুরের বিপক্ষে আউট হয়েছেন ১৩ রানে। তৃতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে তার।

আরও পড়ুনঃ   আইপিএল নিলামের শর্টলিস্টে আছেন যেসব বাংলাদেশি

গতকাল রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছেন, পরের ম্যাচে খেলার মতো ফিট আছেন মুশফিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা তো জানেন ওর আঙুলে ইনজুরি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক আছে।’

আগামী ৬ জানুয়ারি সিলেটে রাজশাহীর বিপক্ষে খেলবে বরিশাল। সেই ম্যাচে মুশফিককে পাওয়া যাবে কিনা তা জানতে চাওয়া হয়েছিল বরিশালের প্রধান কোচের কাছে। এমন প্রশ্নের জবাবে বাবুল বলেছেন, ‘হ্যাঁ, খেলবে।’

আরও পড়ুনঃ   তরুণ প্রজন্ম পড়াশোনা করলেও সাংবাদিকতায় আসছেন না : প্রেস সচিব

মুশফিকের আঙুলের চোট অবশ্য সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার দেখা গেছে। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার সময় একই ধরনের চোটে পড়েছিলেন তিনি। আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময় বাঁ হাতের তর্জনীতে ব্যথা পেয়েছিলেন অভিজ্ঞ এই উইকেটকিপার ব্যাটার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

১

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

২

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৩

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৪

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৫

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৬

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৭

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

৮

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

৯

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১০

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১১

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১২

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৩

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৫

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৭

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১৮

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

২০

Design & Developed by: BD IT HOST