১৪ মার্চ ২০২৫
অনলাইন সংস্করণ

‘মাহমুদউল্লাহর ক্যারিয়ার সহজ ছিল না’, মনে করেন ফাহিম

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। তার পথেই হেঁটেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছিলেন। গত বুধবার ওয়ানডে থেকেও অবসর নিলেন ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার। সে প্রসঙ্গ উঠতেই রিয়াদের ক্যারিয়ার সহজ ছিল না বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন রিয়াদ। এর দুইদিন পর আজ (শুক্রবার) এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ক্রিকেট পরিচালনা বিভাগের এই পরিচালক জানালেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ঠিক সাকিব-তামিম-মুশফিকের ক্যারিয়ার যেমন ছিল, যতটা সহজ ছিল, ততটা সহজ ওর জন্য ছিল না। কিন্তু ওকে অনেক পরিশ্রম করে জাতীয় দলে আসতে হয়েছে।’

আরও পড়ুনঃ   ডিসেম্বরে বাজারে আসবে ‘আমার দেশ’

এমনকি মাহমুদউল্লাহ মিডিয়া ও ক্রিকেট ভক্ত থেকে শুরু কোথাও সেভাবে গুরুত্ব পাননি বলেও মনে করেন ফাহিম, ‘এই জায়গাটা তার নিজে থেকেই তৈরি করতে হয়েছে, তারপরও কি করেছে দেখেছেন সবাই। কখনও ওর ওপর ফোকাসটা কিন্তু সেভাবে আমরা দেখিনি। মিডিয়া বলেন বা সাধারণ কেই তার ওপর মনোযোগটা দেখা যায়নি। তবুও সে কিন্তু নিজের মত করে চেষ্টা করেছে। জাতীয় দলকে এত লম্বা সময় ধরে সার্ভিস দিয়েছে। একটা সময় এসেছিল সে একটা স্বীকৃতি পেয়েছে ফিনিশার হিসেবে। সবমিলিয়ে তার দারুণ ক্যারিয়ারই বলব।’

আরও পড়ুনঃ   চারঘাটে ৩০৮ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারী আটক

মাহমুদউল্লাহ’র বদলি ক্রিকেটার ও প্রতিভা বিসিবির কাছে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রিপ্লেসমেন্ট হিসেবে ওদের আমরা যতটুকু দেখছি, তাতে মনে হচ্ছে ওরা হয়তো করতে পারবে। আবার একটু সময়ও লাগতে পারে। কিন্তু আমার মনে হয় নতুন যে প্রজন্ম উঠে আসছে, সেখানে যথেষ্ট প্রতিভা আছে। যোগ্য হিসেবে তারা দলে সুযোগ পাবে। এখন উচিৎ নতুনদের সুযোগ দেওয়া। যদি তাদের বিশ্বাস প্রতিষ্ঠিত করতে পারি, তারা যোগ্য। আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য না, যারা চলে যাচ্ছে তাদের চেয়ে খারাপ। তাদের মতো খেলোয়াড় হওয়ার সম্ভাবনা নেই। আমার মনে হয় না নতুন খেলোয়াড় উঠে আসবে। আমাদেরও তাদের বিশ্বাস করাতে হবে তারা যোগ্য।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST