২০ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

মামলার শুনানি চলাকালে মাটিতে লুটিয়ে পড়লেন আইনজীবী

অনলাইন ডেস্ক : আদালতে মামলা লড়ছিলেন এক আইনজীবী। শুনানি চলাকালীন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন প্রবীণ এই আইনজীবী। সেখানেই তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

ঘটনাটি ঘটে, ভারতের তেলেঙ্গানার হাইকোর্টে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর দেড়টায় বিচারপতি লক্ষ্মী নারায়ণ আলিশেট্টির সামনে মামলা লড়ছিলেন পস্নুরু ভেনুগোপাল রাও। হঠাত্‍ই তিনি অস্বস্তি বোধ করেন। আদালতের মাটিতে লুটিয়ে পড়েন। সহকর্মী আইনজীবীরা তাৎক্ষণিকভাবে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তাকে সমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। সেখানে পৌঁছালে তাকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   মেলায় শ্লীলতাহানির শিকার ভারতীয় মন্ত্রীর মেয়ে

তেলেঙ্গানা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ রবীন্দ্র রেড্ডি জানিয়েছেন, কোর্টরুমে বাকি আইনজীবীরা তাকে বাঁচানোর শত চেষ্টা করেন। তাকে সিপিআর পর্যন্ত দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা বিফলে যায়।

ভেনুগোপাল রাও ১৯৯৮ থেকে হাইকোর্টে প্র্যাকটিস করছিলেন।
ভেনুগোপাল রাওয়ের মৃত্যুর সঙ্গে কর্ণাটকের এক কংগ্রেস নেতার মৃ্ত্যুর মিল রয়েছে। ২০২৪ সালে আগস্টে ৩ বছর বয়সী কংগ্রেস নেতা রবি চন্দ্রন বেঙ্গালুরুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। কথা বলার সময়ই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

২

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৩

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৪

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৫

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৬

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৮

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

৯

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১০

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১২

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৩

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৪

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৫

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৬

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৭

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৮

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

১৯

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

২০

Design & Developed by: BD IT HOST