২০ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিন শিক্ষার্থীর ওপর মুখোশধারীদের হামলা, দুজনকে তুলে নিয়ে মারধরের ঘটনার প্রতিবাদে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থীরা রাবির কাজলা গেটে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এরপর শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে অন্য শিক্ষার্থীরা এসে জড়ো হন। তারা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেন। ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে একটি খাবার হোটেলে ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আল ফারাবী, তাহমিদ আহমেদ (বখশী), নাট্যকলা বিভাগের মিনহাজ কাজলা ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে মুখে কালো কাপড় বাধা ও হেলমেট পরা একদল দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে।

আরও পড়ুনঃ   বিজয় দিবসে কোন ধরনের নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবি শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, বেলা ১১টায় এই কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মিনহাজকে রামদা দিয়ে আঘাত করে এবং পরে আল ফারাবী ও তাহমিদকে তুলে নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে ফারাবীকে বিনোদপুর বেতার মাঠ এলাকার পাশে এবং তাহমিদকে হবিবুর রহমান হলের সামনে ফেলে রেখে যায়। ওই দুই শিক্ষার্থীর শরীরে বেধড়ক মারধরের আঘাতের চিহ্ন রয়েছে। আহত দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ   নগরীতে পথচারিদের মাঝে ইফতার বিতরণ

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। আহত শিক্ষার্থীরা কয়েকজনের নাম দিয়েছে। তবে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

২

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

৩

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৪

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৫

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৬

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৭

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৮

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৯

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

১০

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১২

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১৩

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৪

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৭

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৮

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৯

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২০

Design & Developed by: BD IT HOST