১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিশনারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : যেকোনো মূল্যে ফসলি জমি এবং সাধারণ মানুষের বা সরকারি সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু কমিশনারদের এ কথা বলেন। নির্দেশনায় ভূমিমন্ত্রী স্পষ্ট জানান যে, অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

তিনি বলেন, ভূমিদস্যুদের একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জমি এবং খাস জমি জবরদখল করে আসছে। এই চক্রকে ভাঙতে মাঠ প্রশাসনকে আরো কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুনঃ   রাকসু নির্বাচন : ডোপ টেস্টে ৮৪১ জন প্রার্থীর নমুনা সংগ্রহ

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতায় ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন-বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাঠ প্রশাসনের সাথে যুক্ত সকল কর্মকর্তাকে আন্তরিকতার সাথে জনগণের সেবায় নিয়োজিত থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন, এই সরকারের প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করবে।

আরও পড়ুনঃ   চাওয়া মাত্রই শেখ হাসিনাকে ফেরত দিতে হবে: জামায়াত আমির

বাংলাদেশের ১৮ কোটি মানুষ এই দেশের প্রকৃত মালিক-এ কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মনস্তত্ত্বে যেন সবসময় থাকে যে আমরা জনগণের সেবক। সেবার মানসিকতা ধারণ করে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভায় দেশের সকল বিভাগের বিভাগীয় কমিশনার ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST