১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

স্টাফ রিপোর্টার : ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪ দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ। গত বছর এই প্রতিযোগিতায় বাংলাদেশ ১২তম হয়েছিল। এবারের লক্ষ্য ছিল গতবারের চেয়ে ভালো ফলাফল করা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ দল সফল হয়েছে।

বাংলাদেশ দলের খেলোয়াড় হিসেবে অংশ নেন মোফাজ্জল হোসেন (প্লেয়িং ক্যাপ্টেন), জারিফ আবরার, কাব্য গায়েন ও মো. রাকিন রহমান। দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. শাফিন আহমেদ।

পুরুষ টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা ডেভিস কাপে বাংলাদেশের হয়ে অংশ নেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মো. রাকিন রহমান রাকিন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

আরও পড়ুনঃ   জুলিয়ান উডের হাতে থাকা এই ব্যাটের কাজ কী?

উল্লেখ্য, শনিবার (১৪ নভেম্বর) পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে হেরে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে হারে। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হারে। দ্বৈত ম্যাচে লাওস খেলতে না নামায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   ‘শীত বিলাসের জোর দাবি জানাই’

প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে হারে। দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয় লাভ করে। ডেভিস কাপ নেশন্স র‌্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের ১৪৮। বাংলাদেশ দল আজ রবিবার (১৫ নভেম্বর) রাতে দেশে ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST