১৫ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

ভালোবাসার মানুষকে নিয়ে দুনিয়া জয় করা যায় : পরীমণি

অনলাইন ডেস্ক : ভালোবাসা দিবসের শেষলগ্নে নিজের ও ভক্তদের উদ্দেশে সহজ-সরল বার্তা নিয়ে হাজির হলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা বলেন, ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে হয় না। বরং প্রিয় মানুষটাকে সঙ্গে নিয়ে দুনিয়া জয় করা যায়।

পরীমণি তার স্ট্যাটাসে লিখেছেন, ‘শোনো সরল অবুঝ প্রাণ, রাতের রাস্তায় নিয়ন আলোর ছায়ার নিচে দাঁড়িয়ে থাকা মেয়েটি হোক, শাহরুখ খান বা স্বয়ং বিল গেটস, সবাই তার প্রানের মানুষটিকে নিজের নাম ছাড়িয়েই দেখতে চায় পৃথিবীতে।’

আরও পড়ুনঃ   শবনমকে নিয়ে পূর্ণিমার আবেগঘন পোস্ট

‘পৃথিবীর সবাই চায় তার নিজ কাজ সবাইকে ছাড়িয়ে নিজের নাম হোক। কিন্তু সেটা কখনো রিভেঞ্জের পথ ধরে নয়! অন্তত যাকে তুমি ভালোবাসে, নিজের বলে জানো, সেই ভালোবাসার মানুষকে ছাড়িয়ে যেতে নেই। তাকে সঙ্গে নিয়েও দুনিয়া জয় করা যায়…’।

পরীমণির সেই স্ট্যাটাসের সঙ্গে ভক্তরাও একমত পোষণ করেছেন। কেউ লিখেছেন, খুব সুন্দর পোস্ট দিয়েছেন অভিনেত্রী। কারো মন্তব্য, পরীমণির হাতের লেখাও ভালো।

এর আগে সম্প্রতি বিবিসি বাংলায় এক অডিও বার্তায় অনিরাপদ বোধ করছি দাবি করে পরীমণি বলেন, ‘অসহায় বোধের পাশাপাশি অবশ্যই অনিরাপদ বোধ করছি। শো-রুম উদ্বোধন থেকে শুরু করে জনসাধারণের সম্পৃক্ততা যে কোনো অনুষ্ঠান সেটা তো আমার কাজ।’

আরও পড়ুনঃ   বক্স অফিসে কত আয় করল ‘তুলসী কুমারী’

এ অভিনেত্রী দাবি করে বলেন, ‘আমাকে তো এত বছর কেউ বাধা দেয়নি, তাহলে এখন কেন বাঁধা আসবে। আমরা স্বাধীনভাবে নিজেদের কাজটা করতে চাই।’

প্রসঙ্গত, সম্প্রতি নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রূপালি পর্দা জুটি বাধছে এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ ছবির ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার আজ প্রধানমন্ত্রী হিসেবে রাজশাহী আসছেন তারেক রহমান : এখন শুধু অপেক্ষার পালা

১

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৪

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৫

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৬

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৭

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৮

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৯

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

১০

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১২

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৩

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৪

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৫

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৬

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৮

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

২০

Design & Developed by: BD IT HOST