২০ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর পদ্মানদী এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মোহা. আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘা পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার রাক্ষসে কারেন্ট ও দশটি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর পদ্মানদী এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর ধারে নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতি এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জানা গেছে, নির্বাহী ম্যজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকসহ নৌপুলিশের একটি দল সাথে নিয়ে পদ্মা নদীর চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, লক্ষীনগর, কালিদাসখালী, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর, পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিত টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে যায়। পরে জাল উদ্ধার করে আলাইপুর নিচে পদ্মা নদীর ধারে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা গ্রেপ্তার

এ বিষয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা বলেন, মা ইলিশ সংরক্ষণ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার মিটার কারেন্ট জাল ও ১০টি চায়না দুয়ারি জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলো ক্ষতিকর জাল, যা মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কিছু অসাধু ব্যক্তিরা নিষিদ্ধ জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিল।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে গাড়ি চলাচল ৫৩ হাজার, টোল আদায় পৌনে ৪ কোটি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST