১১ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা করায় আনন্দ মিছিল ও পথসভা

হেলাল উউদ্দীন, বাগমারা: রাজশাহীর-৪ (বাগমারা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণা করায় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াত ইসলাম বাগমারা উপজেলা শাখার পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। ভবানীগঞ্জ ইসলামী ফাজিল মাদ্রাসার মূল ফটক থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে পথসভায় মিলিত হয়।

সভায় ডাঃ আঃ বারী বলেন, ইসলামের আইন প্রতিষ্ঠা করতে গেলে জয়লাভের কোন বিকল্প নেই। আসামী নির্বাচন ঘিরে বাগমারার প্রতিটি এলাকায় বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে প্রচারণা চালাতে হবে। ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মানুষ হানাহানি চাই না। শান্তিপূর্ণ ভাবে প্রতিটি অনুষ্ঠান সফল করতে হবে। সেই সাথে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

আরও পড়ুনঃ   ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

এরআগে ভবানীগঞ্জ ফাজিল মাদ্রাসার হলরুমে সংগঠনের পক্ষ থেকে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাগমারা উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান হারুনের সভাপতিত্বে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, কর্ম পরিষদ সদস আব্দুল আহাদ কবিরাজ, রাজশাহী জেলা নায়েবে আমির আব্দুল খালেক, রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য এফ এম ইসমাইল আলম আল হাসানী, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল বারী সহ অন্যরা।

আরও পড়ুনঃ   প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

সভায় উপজেলার ১৬ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার রুকনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে ডাঃ আঃ বারীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST