২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়াসহ ৭ সিরিজের সূচি ঘোষণা

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নতুন বছরের যাত্রা শুরু করবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কা হতে যাওয়া এই মেগা ইভেন্টের সূচি আগেই প্রকাশিত হয়েছিল। এবার বছরজুড়ে বাংলাদেশের সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। যেখানে ঘরের মাঠে লিটন-শান্ত-মুস্তাফিজরা অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলোর বিপক্ষে লড়বে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি নেপাল ও ইতালির সঙ্গে লড়বে। আইসিসির এই মেগা ইভেন্ট চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। এরপরই টাইগাররা দ্বিপাক্ষিক সিরিজে নামবে। মার্চে তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে সফর করবে পাকিস্তান। এপ্রিল-মে মাসে নিউজিল্যান্ড আসবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে।

মে মাসে আবারও বাংলাদেশে আসবে পাকিস্তান, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্টে মুখোমুখি হবে উভয় দল। এরপর অস্ট্রেলিয়ার পালা, জুন মাসে তারা ঢাকায় পা রাখবে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে। আগস্টে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে ভারতীয় দল বাংলাদেশে সফর করবে। দুটি টেস্ট খেলতে অক্টোবরে ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া মে মাসে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দল দুটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডেতে মুখোমুখি হবে।

আরও পড়ুনঃ   মডেলকে জোর করে বিয়ে করেন রাজার ছেলে

২০২৬ সালে বাংলাদেশের দ্বিপাক্ষিক হোম সিরিজের সূচি
বাংলাদেশ বনাম পাকিস্তান : ৩টি ওয়ানডে
প্রথম ওয়ানডে– ১২ মার্চ, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ১৪ মার্চ, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১৬ মার্চ, ২০২৬

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ২০ এপ্রিল, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ২৭ এপ্রিল, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ২৯ এপ্রিল, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২ মে, ২০২৬

বাংলাদেশ বনাম পাকিস্তান : ২টি টেস্ট
প্রথম টেস্ট– ৮-১২ মে, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

আরও পড়ুনঃ   কম্বোডিয়ায় বিষ্ণু দেবের মূর্তি ভেঙে ফেলল থাই সেনারা, ভারতের নিন্দা

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ৫ জুন, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৮ জুন, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ১১ জুন, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ১৫ জুন, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১৮ জুন, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ২০ জুন, ২০২৬

বাংলাদেশ বনাম ভারত : ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি
প্রথম ওয়ানডে– ১ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় ওয়ানডে– ৩ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় ওয়ানডে– ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম টি-টোয়েন্টি– ৯ সেপ্টেম্বর, ২০২৬
দ্বিতীয় টি-টোয়েন্টি– ১২ সেপ্টেম্বর, ২০২৬
তৃতীয় টি-টোয়েন্টি– ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ : ২টি টেস্ট
ওয়ার্মআপ– ২২-২৪ অক্টোবর (তিন দিনব্যাপী)
প্রথম টেস্ট– ২৮ অক্টোবর-১ নভেম্বর, ২০২৬
দ্বিতীয় টেস্ট– ১৬-২০ মে, ২০২৬

বাংলাদেশ ‘এ’ বনাম শ্রীলঙ্কা ‘এ’ : ২টি চারদিনের ম্যাচ ও ৩টি ওয়ানডে (মে, ২০২৬)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST