৩ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের শক্ত দল ঘোষণা

অনলাইন ডেস্ক : টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের উন্মাদনা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৩ ম্যাচের সেই সিরিজের জন্য দল ঘোষণা করেছিল গতকাল বিকেলেই। কয়েকঘণ্টা পর রাতে দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ক্যারিবীয়রা।

ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিবিয়ানদের শেষ সিরিজের দল থেকে স্কোয়াডে দুটি পরিবর্তন আনা হয়েছে। হায়ডেন ওয়ালশ জুনিয়র ও জুয়েল অ্যান্ড্রুর জায়গা নিয়েছেন আমির জাঙ্গু ও জাস্টিন গ্রিভস। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর পুরস্কার পেয়েছেন গ্রিভস।

স্কোয়াডে প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জাঙ্গুকে। এখন পর্যন্ত অভিষেকের স্বাদ না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। এই উইকেটরক্ষক ব্যাটার প্রথম শ্রেণীর ক্রিকেটে আছেন দুর্দান্ত ছন্দে। জাতীয় দলে জায়গা করে নিতে খুব একটা সমস্যা হয়নি তার। ২৭ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার আমির জাঙ্গু এখন পর্যন্ত ৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। সর্বশেষ ৫ ইনিংসের মধ্যে তিন ম্যাচেই তিনি হাঁকিয়েছেন অর্ধশতক। আছে ১টি শতরানের ইনিংস।

আরও পড়ুনঃ   ম্যাচসেরা হয়ে বোলিং ইউনিটের প্রশংসায় তাইজুল

সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্বে আছেন শাই হোপ। সহ-অধিনায়কের ভূমিকায় ব্রেন্ডন কিং। এর আগে সোমবার বিকালে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। চোটের কারণে আরও নেই তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। নেই সাকিব আল হাসানও।

আরও পড়ুনঃ   নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

আগামী ৮ ডিসেম্বর শুরু হবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেন্ট কিটস ও নেভিস এর রাজধানী বাসেটারে সিরিজের বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে ১০ ও ১২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমেয়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, শেরফানে রাদারফোর্ড, জায়ডেন সিলস ও রোমারিও শেফার্ড

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST