২৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াল নদীতে সাঁতার শিখতে গিয়ে কিশোরের মৃত্যু

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে রওনক ইসলাম নামে ১৫ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়াল নদীর মুংলি সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে। রওনক উপজেলার মুংলি এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং মুংলি অনুপামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রওনকের মামা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রতিদিনের মতো শনিবারও দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে নদীতে সাঁতার শিখতে যায়। সে সেতুর পিলার ধরে সাঁতার শিখতে চেষ্টা করে। সাঁতার শেখার সময় নদীতে স্রোত আসলে ডুবে যায় সে। খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের চেষ্টায় সাড়ে তিনটার দিকে নদীর গভীর থেকে রওনকের মরদেহ উদ্ধার করা হয়। নিশ্চিত হবার জন্য চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চারঘাট ফায়ার স্টেশনের লিডার আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ডুবুরি দল প্রায় দুই ঘন্টার চেষ্টায় ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, বন্ধুদের সাথে বড়ালনদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ   খুলনার আমিন মরিয়ম স্মৃতি পরিষদের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST