১৮ জানুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজে ক্লাসে অনিয়মিত ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: বার বার নোটিশ দেওয়া সত্ত্বেও ক্লাসে নিয়মিত উপস্থিত না হওয়ায় ৬ মাস পর একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের ২৫ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। শনিবার কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ স্বাক্ষরিত স্মারক নং এসটি/৬/২০২৫ এর প্রদত্ত ‘কলেজ শাখার জন্য বিজ্ঞপ্তি’তে ভর্তি বাতিলকৃত ২৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, “বিজ্ঞপ্তি প্রকাশের পরেও তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হওনি এবং তোমাদের উপস্থিতির হার খুবই কম যা প্রতিষ্ঠানের নিয়ম বহির্ভূত। সুতরাং নিম্ন বর্ণিত সকল (২৫ জন) শিক্ষার্থীদের ভর্তি বাতিল করা হলো। তোমাদের এখন থেকে আর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসেবে গণ্য করা হবে না।”

আরও পড়ুনঃ   গা ঢাকা দিয়েছেন সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মি

ভর্তি বাতিলকৃত শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ১২ জন, মানবিকের ১১ জন ও ব্যবসায় শিক্ষায় ২ জন রয়েছে। বাতিলকৃত মোট ২৫ জনের মধ্যে ৬ জন ছাত্রী ও ১৯ জন ছাত্র।

এ ব্যাপারে নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন ভর্তি বাতিলকৃত শিক্ষার্থী জানান, সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের নিয়মনীতি অনেক কড়া। পরিবার ও সামাজিক অনেক কারণে নিয়মিত উপস্থিত হতে পারি না। তার জন্য জরিমানা দিতে হয়। জরিমানা লাগলে জরিমানা দিবো, তাই বলে ভর্তি বাতিল করবে এটা ঠিক নয়।

কলেজের অধ্যক্ষ ড. ফাদার শংকর ডমিনিক গমেজ জানান, কলেজের একাদশ শ্রেণিতে মোট শিক্ষার্থী ৫৭৫ জন। আমরা চাই সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাসে উপস্থিত হোক। এতে তাদের লেখাপড়ার উন্নতি হবে, এর ফলে রেজাল্ট ভালো হবে, রেজাল্ট ভালো হলে অভিভাবক খুশি হবে এবং পাশাপাশি কলেজেরও সুনাম বৃদ্ধি পাবে। গত ১৪ জানুয়ারী অনিয়মিত ৭২ জন শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হলে ৩৭ জন উপস্থিত হয়ে নিয়মিত হওয়ার অঙ্গীকার করে। বাকী ৩৫ জন এখনও অনিয়মিত। এর মধ্যে আরও নিবিড় বিশ্লেষণ করে ২৫ জনের ভর্তি বাতিল ঘোষণা করা হয়েছে। তবে বাতিলকৃতরা অভিভাবকসহ উপস্থিত হয়ে উপযুক্ত কারণ দর্শানো সহ অঙ্গীকার প্রদান করলে কলেজ কর্তৃপক্ষ তা বিবেচনায় আনবে নিশ্চয়ই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

২

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

৩

দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

৪

পুঠিয়ায় মাদ্রাসা থেকে ১৩ বছরের শিক্ষার্থী নিখোঁজ

৫

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা

৬

ভাঙ্গায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ২

৭

সব শিশুকে টিকাদানের আওতায় আনার তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর

৮

চট্টগ্রাম-রানং বন্দরে সরাসরি সমুদ্র যোগাযোগ নিয়ে আলোচনা

৯

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১০

রাজশাহীতে কোচিং সেন্টার বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান,৭ হাজার টাকা জরিমানা

১২

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১৩

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রবাসী নারীর অনশন, ১২ লাখ টাকা নেওয়ার অভিযোগ

১৪

সম্মাননা পেলেন বরেন্দ্র অঞ্চলের ২২ গ্রামীণ নারী

১৫

রাজশাহীতে জাল টাকায় স্বর্ণের চেইন আত্মসাৎ, ঢাকা থেকে গ্রেপ্তার ২

১৬

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে ব্যবস্থা : রাজশাহীতে গণপূর্তমন্ত্রী

১৭

সব ক্ষেত্রে মান অর্জনের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তরিত হবে : বিভাগীয় কমিশনার

১৮

নাটোর লালপুরে গুলি, ওয়াকিটকি ও চার্জার উদ্ধার

১৯

নগরীতে এসআরবি’র অভিযানে ২০৬ বোতল ফেয়াডিলসহ গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST