১৩ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকানভাড়া ২৬ টাকা স্কয়ার ফুট, হতবাক ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক : বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকান ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। দোকান মালিক ভাড়া নিয়ে আরেক জনের কাছে ভাড়া দিয়ে ব্যবসা করছেন। বড় অঙ্কের টাকা আয় করছেন। জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) দিতে হচ্ছে নামমাত্র ভাড়া। এখানে মধ্যস্বত্বভোগীরা সরকারি টাকা খেয়ে ফেলছেন। এই যুগে এসেও পুরোনো আমলের ভাড়ায় চলছে দোকান। এই নৈরাজ্য কোনো সরকারই আমলে নেয়নি।

এবার নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসায় নজর দিয়েছে। কারা কীভাবে ভাড়া পায় তা দেখতেই গতকাল আচমকা স্টেডিয়াম মার্কেট পরিদর্শন করতে গিয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি নিজে বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের বিভিন্ন দোকান ঘুরে দেখেন। দোকানে দোকানে গিয়ে মালিক-কর্মচারীদের সঙ্গে কথা বলে জানতে চান বর্তমানে তারা কী হিসাবে ব্যবসা পরিচালনা করছেন। ভাড়ার হিসাবটা কী, ভাড়া কাকে পরিশোধ করা হয়, কত টাকা ভাড়া দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সিরিজ খেলতে কবে পাকিস্তানে যাবেন লিটন-শান্তরা

উপদেষ্টা নিজে নোট নিয়েছেন। মূলত তার উদ্দেশ্য হচ্ছে প্রাপ্য আদায় করা। বছরের পর বছর বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকানের প্রকৃত ভাড়া থেকে সরকার বঞ্চিত হচ্ছে। বাজারমূল্যের সঙ্গে মিল রেখে এনএসসি ভাড়া বাড়ায় না। ভাড়া বাড়াতে গেলেই দোকানিরা এনএসসির সঙ্গে দফারফা করে পুরোনো ভাড়ায় আপোষ করে ফেলেন।

আরও পড়ুনঃ   উখিয়ায় শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গা শিক্ষার্থীদের কথা শুনলেন জাতিসংঘ মহাসচিব

উপদেষ্টা চিন্তা ভাবনা করছেন, এ খাতে যে আয় হবার সেটা যেন উঠে আসে। তিনি বলেন, ‘হালনাগাদ কী আছে সেটা দেখতে এসেছিলাম। বাস্তবে না আসলে তো বুঝা যায় না। সরকারি খাতায় ২৬ টাকা স্কয়ার ফুট ভাড়া। আর দোকানিরা দিচ্ছেন ২১৭ টাকা স্কয়ার ফুট ভাড়া। এক্সট্রা টাকা কোথায় যাচ্ছে, এখানে এনএসসি বা মন্ত্রণালয় জড়িত কি না, খতিয়ে দেখব। এখানে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) ১ হাজারের মতো দোকান আছে।’ দেশের অন্যান্য যেসব স্থানে স্টেডিয়াম রয়েছে, সেগুলোর খোঁজ নেবেন উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

১

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

২

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

৩

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৪

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৫

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৬

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৭

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৮

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৯

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১০

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১১

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১২

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৬

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST