২৬ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার : ফের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজশাহী বাসস্ট্যান্ডে এসে অনেক যাত্রী বাস না পেয়ে বিকল্প উপায়ে যাত্রা করে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল।

জানা গেছে, এই রুটে চলাচল করা একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল বাস ছাড়া অন্য সব পরিবহনের বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দুই দফা বাস বন্ধ চালানো করে রেখেছিল চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নববর্ষ উদ্‌যাপনের কর্মসূচি

মালিকপক্ষের দাবি, শ্রমিকদের করা বেতন বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি করছে, যা মেনে নেওয়া সম্ভব নয়।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান সাংবাদিকদের বলেন, শ্রমিকেরা দূরপাল্লার বাস যেখানে–সেখানে থামিয়ে যাত্রী তুলতে চাচ্ছে। যাত্রী তুললে তো ব্যবসা করা যাবে না। এটা নিয়ে তাদের সঙ্গে নতুন করে বিরোধ। তারা বাস চালাবেন না বলেছেন। আমরাও বলেছি, ঠিক আছে।

এর আগে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ৭ সেপ্টেম্বর রাতে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেয় শ্রমিকেরা। দুই দিন পর মালিকপক্ষের আশ্বাসে চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা কাজে ফেরে। চালু হয় বাস চলাচল। তবে দাবি আদায় না হওয়ায় আবার ২২ সেপ্টেম্বর সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করেন। এতে ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল। এখন আবার তিন জেলা থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেল। এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজারসহ দূরের গন্তব্যের যাত্রীরা ভোগান্তির মুখে পড়েছেন।

আরও পড়ুনঃ   সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, বাস চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সমাধানের জন্য দুপক্ষের সঙ্গে বসার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমস্যাটি সমাধান হবে। বাস চলাচল শুরু হলে বিষয়টা আপনাদের জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

১

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

২

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

৩

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৪

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৫

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৬

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৭

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৮

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৯

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১০

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১১

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৫

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৮

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৯

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

২০

Design & Developed by: BD IT HOST