১৫ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

পুরো বাংলাদেশ এখন আমার নাম জানে : কোর্টনি কফি

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো মার্কিন অভিনেত্রী কোর্টনি কফির সঙ্গে জুটি বেঁধে ‘রাজকুমার’ সিনেমা করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। এর আগে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমার পর আরও একবার দেশের বাইরের কোনো তারকার সঙ্গে দেখা মিলল শাকিবের।

ঈদে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘রাজকুমার’। মুক্তির পর থেকেই দর্শকের বিপুল সাড়া পেয়েছে সিনেমাটি। ভক্তদের এমন ভালোবাসায় অভিভূত শাকিব খানের মার্কিন নায়িকা কোর্টনি কফি। সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন নিজের অনুভূতি।

‘রাজকুমার’ সিনেমা দিয়ে গোটা বাংলাদেশ নিজেকে চিনেছে বলে মন্তব্য করেছেন কোর্টনি। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আনন্দিত এবং উচ্ছ্বসিত। ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের সব ধরনের জনগণ আমার নাম জেনেছে। সবাইকে ধন্যবাদ। বিষয়টি আমাকে গর্বিত করেছে।

আরও পড়ুনঃ   প্রেম করে বিয়ে করলে বয়স কমে!

এরপর বাংলা ভাষায় অভিনেত্রী আরও বলেন ‘সবাইকে আমার হৃদয় থেকে ভালোবাসা ও ধন্যবাদ। আপনারা সবার প্রিয় রাজকুমার সিনেমাটি সুপার হিট করবেন বলে আমি আশাবাদী।’

এদিকে ‘রাজকুমার’-এর সাফল্যের রেশে উচ্ছ্বসিত শাকিব খান। দর্শকদের প্রতি জানিয়েছেন কৃতজ্ঞতা। সোমবার (১৫ এপ্রিল) সকালে সমাজমাধ্যমের পাতায় ঢালিউড সুপারস্টার লিখেছেন, ‌‘অবিরামভাবে মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার। প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে। সবাইকে ভালোবাসা।’

আরও পড়ুনঃ   বাবা-ছেলের ঘুমানো ছবি প্রকাশ করে যা বললেন অপু বিশ্বাস

দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে শাকিবের নতুন ছবিটি। জানা যায়, ২১২টি সিনেমা হলের মধ্যে এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে।

রাজকুমার নির্মিত হয়েছে পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে। এতে শাকিব-কোর্টনি ছাড়াও এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, মাহিয়া মাহি, আরশ খান, ডা. এজাজ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

১

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

২

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৩

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৪

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৫

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৬

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

৭

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

৮

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

৯

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১০

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১১

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১২

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৪

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৫

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৬

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

১৭

মদের বোতল হাতে বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের নাচানাচি, ভিডিও ভাইরাল

১৮

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১৯

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২০

Design & Developed by: BD IT HOST