৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ওপর শোধ তুলে ফাইনালের পথে আফগানরা

অনলাইন ডেস্ক : অবশ্য ত্রিদেশীয় সিরিজের শুরুতে যদি জিজ্ঞেস করা হতো ফাইনাল কে খেলবে, নির্দ্বিধায় বেশিরভাগ সম্ভবত পাকিস্তান-আফগানিস্তানের কথাই বলত। তাদের একজনকে টপকে সংযুক্ত আরব আমিরাতের ফাইনাল খেলা হতো বড় চমক। সেই চমক যে ঘটছে না তা প্রায় অনুমেয়। পাকিস্তানের বিপক্ষে হেরে সিরিজ শুরু করা আফগানরা দ্বিতীয় দেখায় (১৮ রানে জয়) শোধ তুলেছে। একইসঙ্গে দুজনেরই ৩ ম্যাচ শেষে সমান ৪ পয়েন্ট করে।

গতকাল (মঙ্গলবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। তাদের প্রায় পুরো রানই এসেছে দুই ওপেনার সেদিকউল্লাহ অটল ও ইব্রাহিম জাদরানের ব্যাটে। বিপরীতে পাকিস্তান লক্ষ্য তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাদের পক্ষে সর্বোচ্চ রান করেন দশম ব্যাটার হারিস রউফ। ৯ উইকেটে পাকিস্তানের লড়াই থামে ১৫১ রানে।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানেই আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (৮) আউট হয়ে যান। সাইম আইয়ুবের শট লেংথে ফেলা বল উড়িয়ে মারতে গিয়েন বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। এরপর সেদিকউল্লাহ-ইব্রাহিম মিলে গড়েন ১১৩ রানের জুটি। সেই জুটিই মূলত আফগানিস্তানের চ্যালেঞ্জিং পুঁজির ভিত গড়ে দেয়। ৪৫ বলে ৩টি করে চার-ছক্কায় ৬৪ এবং ৪৫ বলে ৮ চার ও এক ছক্কায় ৬৫ রান করেন ইব্রাহিম জাদরান। সেদিকউল্লাহ’র বিদায়ে সেই জুটি ভাঙে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় আফগানিস্তান। ফলে আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। গুরবাজ বাদে বাকি ৪ ব্যাটারকেই ফিরিছেন পাকিস্তানের পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৪ ওভারে তিনি ২৭ রান দেন।

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের শোক

লক্ষ্য তাড়ায় দলীয় ৮ রানেই গোল্ডেন ডাক নিয়ে ফেরেন পাক ওপেনার সাইম আইয়ুব। শাহিবজাদা ফারহানও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৩ বলে ১৮ রানে বিদায় নেন তিনি। দুজনকেই ফেরান ফজলহক ফারুকি। বাকি সময়ে পাকিস্তানি ব্যাটারদের ওপর আফগান স্পিনাররা ছড়ি ঘুরিয়েছেন। ফখর জামান (২৫), সালমান আলি আগা (২০), মোহাম্মদ নওয়াজ (১২) এবং ফাহিম আশরাফরা থিতু হতে হতেও আউট হয়েছেন দ্রুত। শেষদিকে ঝড় তোলেন হারিস রউফ। ১৬ বলে ৪ ছক্কায় তিনি ৩৪ রান করেন।

রউফ অপরাজিত থাকলেও দলের ১৮ রানের হারে প্রত্যক্ষদর্শী হয়ে মাঠ ছেড়েছেন। বিপরীতে আফগানদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ফারুকি, রশিদ খান, মোহাম্মদ নবি ও নুর আহমদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST