২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। এরপর থেকে আলোচনা এবং সমালোচনার কেন্দ্রে আছেন দেশের ক্রিকেটাররা। তবে মরুর বুকে ক্রিকেটের লড়াইয়ে হেরেও বিশ্রামের সুযোগ পাচ্ছেন না তারা। সামনেই আছে পাকিস্তানের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ।

তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ধাপে ধাপে পাকিস্তানে যাচ্ছেন ক্রিকেটাররা। নিরাপত্তা এবং কূটনৈরতিক জটিলতা কাটাতেই এমন উদ্যোগ। প্রথম বহরে ১০ জনের এই দলে ক্রিকেটারদের মধ্যে ছিলেন হাসান মাহমুদ, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন ও তানজিম হাসান সাকিব। এছাড়া ছিলেন ম্যানেজার নাফিস ইকবালসহ আরও ক’জন সাপোর্ট স্টাফ।

আরও পড়ুনঃ   ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

এদিকে আজ সোমবার সকালে দ্বিতীয় বহরও পৌছেছে লাহোরে।এ সময় ছিলেন তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী এবং শেখ মেহেদী হাসান।

বিসিবি অবশ্য পাকিস্তান সফর নিয়ে কাউকে জোর করেনি। যার কারণে পেসার নাহিদ রানা, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট পাকিস্তান সফরে যাচ্ছেন না। নতুন করে দলে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। বর্তমানে পিএসএল খেলতে পাকিস্তানেই অবস্থান করছেন তিনি, একই সঙ্গে রিশাদ হোসেনও রয়েছেন সেখানে।

আরও পড়ুনঃ   ঢাকায় এলেন নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবা

এদিকে মুস্তাফিজুর রহমানের ইনজুরিতে খালেদ আহমেদ ধরেছেন সরাসরি পাকিস্তানের বিমান। আগামী ২৮ মে থেকে ১ জুনের মধ্যে সিরিজের সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দুই দলের ২০ ওভারের এই লড়াই শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST