৩ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নুরুল হক নুর পুরোপুরি ঝুঁকিমুক্ত: ঢামেক পরিচালক

অনলাইন ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এখন পুরোপুরি ঝুঁকিমুক্ত এবং তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘নুরের শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হচ্ছে এবং তার চিকিৎসা দেশে করাই সম্ভব। তবে চিকিৎসার ফলোআপের জন্য তিনি বিদেশে যাবেন কি না, তা তার পরিবার সিদ্ধান্ত নেবে।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া

নুরের সুস্থতার জন্য রাজনৈতিক নেতাকর্মীদের অযথা ভিড় না করার অনুরোধও জানান তিনি।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ চার নেতা-কর্মী আহত হন। এরপর থেকে নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুনঃ   ছাত্রীদের ৬ হলেই শীর্ষ পদে জয়ী ছাত্রশিবির সমর্থিত রাবি ছাত্রীসংস্থা

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরের স্ত্রী মারিয়া আক্তারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে গণঅধিকার পরিষদের সভাপতিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

নুরের ওপর হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

১

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

৩

রাজশাহীতে বোধনের মধ্য দিয়ে শুরু দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা

৪

চাঁপাইনবাবগঞ্জে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার

৫

সমন্বিত উদ্যোগে রাজশাহী রেশম কারখানার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

৬

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী

৭

প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার হবে : ভূমিমন্ত্রী 

৮

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

৯

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১০

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

১১

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

১২

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

১৩

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

১৪

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

১৫

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৬

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

১৭

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

১৮

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১৯

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST