১৮ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে মহাহরিনামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা গ্রামে শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে আজ মঙ্গলবার থেকে ২৪ প্রহরব্যাপী (তিন দিন তিন রাত) মহাহরিনামযজ্ঞ ও লীলাকীর্তন শুরু হয়েছে। ভাবিচা রাধাগোবিন্দ মন্দিরের হরিবাসর কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। ভক্তদের দুপুর ও রাতে সেবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। এর আগে গতকাল সোমবার সন্ধ্যা থেকে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, গঙ্গা আহ্বান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাসের মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। আজ অষ্টকালীন নামকীর্তন পরিবেশন করেন খুলনার জয়দেবী অষ্টসখী সম্প্রদায়, সিরাজগঞ্জের রূপ নারায়ণ সম্প্রদায়, মাগুরার মা দুর্গা সম্প্রদায়, নওগাঁর রাধাগোবিন্দ সম্প্রদায় ও শ্রী রাধা মাধব সম্প্রদায়।

আরও পড়ুনঃ   উদ্ধার তৎপরতা পরিচালনাকালে অনভিপ্রেত ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : আইএসপিআর

আগামীকাল বুধবার ভোর থেকে ১৬ প্রহরব্যাপী লীলাকীর্তন পরিবেশন করবেন সাতক্ষীরার রাজীব বিশ্বাস, যশোরের কৃষ্ণা পাল, রাজশাহীর শতরুপা হালদার ও লালমনিরহাটের অরবিন্দু বর্মন।

রাধাগোবিন্দ মন্দির হরিবাসর কমিটির সভাপতি শ্যামল কৃষ্ণ রায় জানান, এবছর আমাদের ১৪তম অধিবেশন। গত কয়েক বছরের ন্যায় এবারও আমরা ভক্তবৃন্দের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। আশা করছি প্রচুর ভক্তের সমাগম হবে।
আগামী শুক্রবার মহাপ্রভুর মহাপ্রসাদ বিতরণ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে এ আয়োজন শেষ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

১

নগরীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী সেলিমসহ গ্রেপ্তার ৩

২

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

৩

রাজশাহীতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

৪

বড়াইগ্রামে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক প্রেস কনফারেন্স

৫

পুঠিয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

৬

রুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের দুটি পুরস্কার অর্জন

৭

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, ফটকে তালা

৮

মালিহা পারভেজ রিদির সাফল্য, অর্জন করলেন বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি

৯

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয় : জেলা প্রশাসক

১০

সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্যপ্রতিমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ এর আর্থিক অনুদান প্রদান

১২

ফরিদপুরে প্রবাসী স্ত্রীকে নির্যাতন, চুল কেটে পাঠানো হলো বাবার বাড়ি

১৩

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার

১৪

দুষ্কৃতিকারীদের কোনো দল নেই : রাজশাহীতে ভূমিমন্ত্রী

১৫

দখলমুক্ত ফুটপাত, নাগরিকদের স্বস্তি

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

১৭

সুবিধাবঞ্চিত শিশুদেরকে শিশু একাডেমির কার্যক্রমের আওতায় আনা হবে : ডা.জাহিদ

১৮

জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের সুনাগরিক হওয়ার আহ্বান : স্থানীয় সরকারমন্ত্রী

১৯

ইন্দোনেশিয়ার সাথে বাণিজ্য ১০ বিলিয়ন ডলারের বেশি বাড়াতে চায় বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST