১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।

নিহত ওই গৃহবধূর নাম দিয়ে পারভীন (৩৮)। তিনি ওই গ্রামের শহিদুরের স্ত্রী ও উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে ছিলেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে , উপজেলার সদর ইউনিয়নের তিলিহারী গ্রামের জাহিদ মাস্টারের ছেলে শহিদুলের সঙ্গে সালালপুর গ্রামের আব্দুল হকের মেয়ে পারভীনের বিয়ে হয়। শহিদুল পেশায় কৃষিকাজ করেন। বিয়ের পর তাদের ২টি মেয়ে সন্তান হয়। এর মধ্যে বড় মেয়ের বিয়ে দেন ওই দম্পতি। পারিবারিক কলহের জেরে আজ সকালে নিজ শয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের সদস্যরা। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত পারভীনকে নিচে নামায়। থানাকে অবহিত করলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   ঋত্বিক ঘটকের বাড়ি ভাঙার সময় বন্ধ ছিল সিসি ক্যামেরা

নিয়ামতপুর থানার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার স্বামী শহিদুল পালাতক রয়েছেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হঠাৎ বিকট শব্দে ঘুম ভাঙে, চারদিকে শুনি শুধু চিৎকার’

১

প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

২

প্রধানমন্ত্রীর সফর সফল করায় নগরবাসীসহ সকলের প্রতি রাসিক প্রশাসকের কৃতজ্ঞতা প্রকাশ

৩

চলচ্চিত্র সাংবাদিক সমিতির নির্বাচন কবে, জানা গেল

৪

নগরীতে পুকুর থেকে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার

৫

কাজলের যে কাণ্ড দেখে ‘বাড়ির মেয়ে’ বলছে ভক্তরা

৬

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত

৭

বাঘায় পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান দুই হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

৮

বাংলাদেশ সাম্য ও সম্প্রীতির দেশ : স্বাস্থ্যমন্ত্রী

৯

নাচোলে শারদীয় দুর্গাপূজায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা আব্দুল সালাম ও নাসিরুল ইসলাম

১০

চারঘাটে ১৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী

১২

বড়াইগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, আহত ২৫

১৩

পদ্মা-তিস্তা ব্যারেজের কাজ দ্রুত শুরু করব : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৬

বাটন চেপে আখচাষিদের একাউন্টে ১২ কোটি টাকার প্রণোদনা পাঠালেন প্রধানমন্ত্রী

১৭

প্রধানমন্ত্রীর কাছে পদ্মা ব্যারাজ, কৃষি বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর আধুনিকায়ন চাইলেন ভূমিমন্ত্রী

১৮

৮০ কিলোমিটার পাড়ি দিয়ে ধানের শীষের ঘর নিয়ে জনসভাস্থলে আসাদুল

১৯

রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST