৪ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সাথী পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় সাথী পার্ক নামে নতুন একটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় ভাবিচা ইউনিয়নের আমইল এলাকায় এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন পার্কের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম সাথীর পিতা আলহাজ্ব মো. শামসুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, নওগাঁ ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) কাজী মেহেদী হাসান।

আরও পড়ুনঃ   ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ভিত্তিপ্রস্তর কার্যক্রম শুরু হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান পার্কটির গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এমন উদ্যোগের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “বিনোদন মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এই পার্কটি অত্র এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে।”

সভাপতি আলহাজ্ব মো. শামসুল হক তার বক্তব্যে পার্কটি দ্রুত এবং মানসম্মতভাবে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ, একজন নিহত

আলোচনা শেষে প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন বিনোদন সাথী পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসুক জনতা উপস্থিত ছিলেন। পার্কটি এই এলাকার মানুষের কাছে একটি নতুন বিনোদনের কেন্দ্র হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী মনে করছেন, সাথী পার্ক নিয়ামতপুর উপজেলায় বিনোদনের নতুন মাত্রা যোগ করবে। বিনোদন স্পট হিসবে আমইল নতুনভাবে পরিচিতি পাবে। এর পাশাপাশি এলাকার লোকজনের কর্মসংস্থান হবে। ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

সবশেষে সাথী পার্কসহ সকলের উদ্দেশ্যে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকার পরামর্শ গ্রহণের জন্য উন্মুক্ত : স্থানীয় সরকার মন্ত্রী

১

পদোন্নতিপ্রাপ্ত সচিবগণ রাজশাহীবাসীর গর্ব : ভূমিমন্ত্রী

২

নগরীতে ২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

৩

বাগমারায় নদী থেকে অবৈধ জাল উদ্ধার

৪

চারঘাটে সংসদ সদস্য চাঁদকে শিক্ষক সমিতির সংবর্ধনা

৫

চারঘাটে দ্বন্দ্ব নিরসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

৬

বাগমারায় পূজোর প্রস্তুতি সম্পন্ন, ৮৬ মন্দিরে হচ্ছে শারদীয় দুর্গোৎসব

৭

চারঘাটে ছিনতাই হওয়া অটো চার্জার ভ্যানের যন্ত্রাংশ উদ্ধারসহ গ্রেফতার ৩

৮

নগরীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

৯

দখল-দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদ-নদী, সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

১০

জয়পুরহাটে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

নগরীর টি-বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১২

গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

১৪

নাটোরে ৫২৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় বৃক্ষরোপণ করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৬

বারনই নদী পুনরুজ্জীবন প্রকল্পের এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৭

পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক

১৮

ইরানের মাইনের আঘাতে জাহাজডুবি, হরমুজে ভাসছে দামি পারফিউম আর আইফোন

১৯

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

২০

Design & Developed by: BD IT HOST