২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

স্টাফ রিপোর্টার : রবিবার (২৯ নভেম্বর) নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন উপলক্ষ্যে জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের আয়োজন করে নাটোর জেলা তথ্য অফিস ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। নাটোর জেলা তথ্য অফিসার মো. আ. আউয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ মো. সাজেদুর রহমান ও ইউপি সদস্য ইকবাল হোসেন।

আরও পড়ুনঃ   মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

সমাবেশে বক্তারা সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি ইত্যাদি সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে নারীদের অবহিত করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা মোবাইল ফোনের সঠিক ও নিরাপদ ব্যবহার, বৃক্ষরোপণ, হাম প্রতিরোধ, নির্ধারিত সময়ে নির্ভুল তথ্য দিয়ে জন্মনিবন্ধন, লিগ্যাল এইড, গ্রাম আদালত, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবার ও সমাজের উন্নয়নে নারীদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে এ ধরনের নারী সমাবেশ আয়োজন করা প্রয়োজন।

আরও পড়ুনঃ   ভাড়া বাড়িতে অসামাজিক কার্যকলাপ, দম্পতিসহ ১২ জন আটক

সমাবেশের শুরুতে ডেঙ্গু প্রতিরোধ, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ওপর জনসচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে উপস্থিত নারীরা সরকারের বিভিন্ন কর্মসূচি এবং জনসচেতনতামূলক বিষয় সম্পর্কে ধারণা লাভ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

১

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

২

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৩

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৪

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৫

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৬

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৭

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৮

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

৯

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১০

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১১

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৩

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৫

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৬

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৭

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৮

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

২০

Design & Developed by: BD IT HOST